প্রবাসী সাংবাদিকতায় মল্লিকা মুনার সাফল্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩
আমেরিকার নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মল্লিকা মুনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক সেরা প্রবাসী সাংবাদিক হিসেবে পুরস্কৃত হয়েছেন। গত বুধবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত 'ভিসতা এন্ড্রয়েড টিভি ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে মল্লিকা মুনার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
কুমিল্লার মেয়ে মল্লিকা মুনা মাই টিভির আমেরিকা প্রতিনিধি হিসেবে অত্যান্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। বিশেষ করে ওখানকার বাঙালি কমিটির কল্যাণে সদা নিবেদিত মল্লিকা মুনা নানা প্রয়োজনে বাংলাদেশ থেকে আমেরিকায় ঘুরতে যাওয়া সাংবাদিক সতীর্থদের সহযোগিতায়ও কাজ করেন।
সম্প্রতি দেশে আসা মল্লিকা মুনা ট্রাব কর্তৃক পুরস্কার পেয়ে সানন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রবাসে আমরা যারা দেশের কল্যাণে কাজ করি, দেশের মর্যাদা সমুন্নত রাখার চেষ্টা করি, আমরা কোনো কিছু পাওয়ার আশার করি না। দেশমাতৃকার ভালোবাসার টানেই করি। এরপরও ট্রাবের এধরণের স্বীকৃতি আমাকে সত্যিই আন্দোলিত করেছে। মোট কথা ভালো লেগেছে। পাশাপাশি দায়িত্ববোধও বাড়িয়ে দিয়েছে। ট্রাব'র প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল ‘বঙ্গবন্ধু, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ভিসতা’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লোকমান হোসেন আকাশ, সাংবাদিক নেতা মোল্লা জালাল, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম, বাচসাস সভাপতি রাজু আলীম প্রমুখ
লোকমান হোসেন আকাশ বলেন, ‘ভিসতা নতুন কোম্পানি। দেশের অগ্রগতির সব সূচকে আমরা অবদান রাখতে চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় ভিসতা অনেক দূর এগিয়ে যাবে।’
শ্যামল দত্ত বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট মানুষ হতে হবে। স্মার্ট মানুষ হতে হলে, একজন সংস্কৃতিবান মানুষ হতে হবে। সংস্কৃতিবান মানুষ হতে হলে গানসহ সংস্কৃতির যেসব শাখা-উপশাখা রয়েছে, সেগুলোর ব্যাপারে আন্তরিক হতে হবে।’
ফেরসৌস আরা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে এনেছিলেন।’ তিনি ট্রাব ও স্পন্সরদের ধন্যবাদ জানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার জন্য।
দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ভিসতা বিশ্বমানের পণ্য তৈরি করছে বলে জানিয়েছেন কোম্পানি পরিচালক ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। তিনি বলেন, ‘আমরা ইউরোপ-আমেরিকা কোয়ালিটির পণ্য তৈরি করছি। আমাদের মূল টার্গেট দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পণ্য রপ্তানি করা। বাংলাদেশের বাজারে সবচেয়ে উচ্চমানের পণ্য বিপণন করছে ভিসতা।
অনুষ্ঠানে মনির খান, আলম আরা মিনু, রবি চৌধুরী, মেহরীন, ফকির শাহাবুদ্দিন, এসডি রুবেল, হাসান মতিউর রহমান, কামরুজ্জামান রাব্বি, সায়রা রেজা ও এনামুল কবির সুজনসহ গুণীদের হাতে ‘ভিসতা অ্যান্ড্রয়েড টিভি- ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
আয়োজনে ছিল সংগীত ও নৃত্য পরিবেশনা। গান করেন মেহেরিন, রবি চৌধুরী, আলম আরা মিনু, ফকির শাহবুদ্দিন, এসডি রুবেল, রাব্বি, মনির খানসহ অনেকেই।
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
