পূর্ণিমার স্কুটির শিক্ষক ফেরদৌস!
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮
চিত্রনায়িকা পূর্ণিমার স্কুটি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ফেরদৌস। ঢাকার ফ্লাইং ক্লাবের পাশের একটি রাস্তায় আজ বিকেলে পূর্ণিমাকে স্কুটি চালানোর কাজ শুরু করেন ফেরদৌস। কাল থেকে একটানা ১০ দিন কাজটি করতে হবে বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ককে।
‘গাঙচিল’ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমাকে স্কুটি চালানো জানতে হবে। ছবির শুটিং শুরুর আগে সহশিল্পী পূর্ণিমাকে চরিত্রের উপযোগী করে তোলার কাজে সহযোগিতা করতে পেরে ফেরদৌস আনন্দিত। এই আয়োজনে সঙ্গে আছেন ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল। আজ শুক্রবার বিকেলে তেমনটাই দেখা গেল।
পূর্ণিমা একটি স্কুটিতে বসে আছেন। পাশে থেকে চালানোর কৌশল শিখিয়ে দিচ্ছিলেন ফেরদৌস। একটু পরপর দৌড়ে আসছেন পরিচালকও। আগামী ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে বলে আজ প্রথম আলোকে জানালেন পরিচালক ও নায়ক-নায়িকারা। চলতি মাসের প্রথম সপ্তাহে ‘গাঙচিল’ ছবির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু হঠাৎ করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পূর্ণিমা হাসপাতালে ভর্তি হওয়ায় শুটিং পিছিয়ে দেন পরিচালক।
‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমা এনজিওকর্মী আর ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন। ফেরদৌসের চরিত্রের নাম সাগর আর পূর্ণিমার মোহনা। নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দাদের জীবনের নানা ঘটনা এই ছবির প্রধান উপজীব্য। এই অঞ্চলে এনজিওকর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন পূর্ণিমা। নিজের চরিত্র দর্শকের কাছে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত করে তুলতে সময় বের করে স্কুটি চালানো শিখছেন। প্রথম দিনের অভিজ্ঞতা বেশ মজার। বললেন, ‘আমি জীবনে কোনো দিন সাইকেল আর স্কুটি চালাইনি। আজই প্রথম উঠলাম। শুরুতে কিছুটা ভয় ছিল, কাত হয়ে পড়ে যাবে না তো। আস্তে আস্তে ফেরদৌস ভয় দূর করতে পেরেছেন। পুরোপুরি শিখতে কত দিন যে লাগবে, বুঝতে পারছি না।’
চরিত্রের প্রয়োজনে এভাবে নিজেকে তৈরির ব্যাপারটিতে খুবই সন্তুষ্ট পূর্ণিমা। তিনি বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর একসঙ্গে দুটি ছবিতে সাইন করেছি। দুটি ছবিরই পরিচালক একজন। এখন কিন্তু ছবি বানানোর পুরো পদ্ধতিই বদলে গেছে, যা আমাদের এখানে আগে পাইনি। এখন সিনেমা বানানোর আগেই অনেক কিছু করা হচ্ছে। স্ক্রিপ্ট নিয়ে অনেকবার বসা হচ্ছে। সুন্দরভাবে ছবির কাজ শেষ করার প্রস্তুতি শিল্পীদের সঙ্গে আলোচনা করে শুটিং শুরুর আগে নেওয়া হচ্ছে। বিষয়টিকে দারুণ ইতিবাচক মনে হয়েছে।’
২০ বছরের অভিনয়জীবন ফেরদৌসের। এই দীর্ঘ সময় কখনোই তাঁর কোনো সহশিল্পীকে চরিত্রের উপযোগী করে তোলার কাজে সহযোগিতা করতে হয়নি। তিনি বলেন, ‘চরিত্রের জন্য পূর্ণিমার স্কুটি চালানো শেখাটা খুব প্রয়োজন। তবে এই কাজটি ডামি দিয়ে করানো যেত। কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। আমরা জানি, এনজিওকর্মীরা স্বাবলম্বী হন, তাঁরা স্কুটি চালিয়ে গ্রামগঞ্জে চলেন। সে জন্য এই পরিশ্রম করছি। দীর্ঘ অভিনয়জীবনে কখনো এভাবে সহশিল্পীকে চরিত্রের জন্য তৈরি করে দেওয়ার ঘটনা আমার জীবনে প্রথম।’
ফেরদৌস আরও বলেন, ‘আমাদের এখানে এমনিতে যেটা হয়, নতুন শিল্পীরা চলচ্চিত্রে এলে ক্যামেরার সামনে দৃশ্যটা কীভাবে করবে, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করি। কিন্তু ছবির শুটিং শুরুর আগে এভাবে চরিত্র নিয়ে ভাবা অথবা শিল্পীকে সহযোগিতা করার কাজ করা হয় না। পরিচালক ভীষণ নাছোড়বান্দা। তিনি যখন চরিত্রটি নিয়ে কথা বলেছিলেন, আমাদের বলেছিলেন, শুটিংয়ের আগে এই কাজগুলো নিজেদের করতে হবে। পরিচালকের ঐকান্তিক আগ্রহে আমরাও অনুপ্রাণিত হয়ে কাজটা করছি।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গাঙচিল’ সিনেমায় পূর্ণিমা একজন এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করবেন। নির্মাতা নেয়ামূল জানান, নোয়াখালীর চরাঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দের গল্প এই সিনেমায় দেখা যাবে। এনজিওকর্মী হিসেবে পূর্ণিমাকে অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে কাজ করতে হবে। সাধারণত মাঠপর্যায়ের এনজিওকর্মীরা স্কুটি চালিয়ে এসব অঞ্চলে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। পূর্ণিমার চরিত্রটিকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে স্কুটি চালানো শেখা দরকার। তাই আমরা বাস্তবসম্মত করার জন্য তাঁকে স্কুটি চালাতে শিখতে অনুরোধ করেছি। তিনিও সানন্দে রাজি হয়েছে। ফেরদৌস ভাইও দারুণ সহযোগিতা করছেন।’
‘গাঙচিল’ ছবিটি প্রযোজনা করবে নুজহাত ফিল্মস।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
