কমিশনারের হুঁশিয়ারি
পুলিশের সম্মান নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে
রিয়াদ হোসাইন
প্রকাশিত: ২ মে ২০২৩
পুলিশের কোনো সদস্য বা কর্মকর্তার অন্যায়-অনিয়মের জন্য বাহিনীর সুনাম যেন ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, পুলিশের সম্মান নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে। ইউনিফর্ম পরে কেউ এমন কোনো কাজ করবেন না যাতে ৩২ হাজার ফোর্সের সম্মানহানি ঘটে। পুলিশ আমার ইউনিফর্ম দিয়েছে, মর্যাদা দিয়েছে। সেই মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দেব না।
নিউমার্কেট অগ্নিদুর্ঘটনায় পুলিশ সদস্যদের ভালো ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
>> হিরো হতে চাইনি, ব্যবসায়ীদের চোখের পানির মূল্য দিতে চেয়েছি
মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিএমপির পক্ষ থেকে ৩৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ভবিষ্যতে আমাদের অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তবে কখনো পুলিশ হারেনি, ১৯৭১ সালেও পুলিশ হারেনি, ভবিষ্যতেও হারবে না। ১৯৭১ সাল থেকেই পুলিশ জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, স্বাধীন মাতৃকার জন্য পুলিশ সদস্যরা প্রথম বুক পেতে দিয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যার সময় পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান পালিয়ে যেতে পারতেন, তিনি কিন্তু পালিয়ে যাননি, বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন।
২০১২/১৩ সালে আগুন সন্ত্রাসের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা নির্যাতন চালানো হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। রাজশাহীতে হেলমেট দিয়ে থেঁতলে পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে। সে সময়ও পুলিশ পিছু হটেনি। দেশমাতৃকা রক্ষা করেছে। ২০১৫-১৬ সালের দিকে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠে। হলি আর্টিসান হামলায়, সিলেটসহ বিভিন্ন স্থানে পুলিশ ছিল টার্গেট। তখনও পুলিশ পিছপা হয়নি। বিশ্বব্যাপী পুলিশ যে কাজটা করতে পারেনি, বাংলাদেশ পুলিশ কিন্তু দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে এনেছে, বলেন তিনি।
করোনাকালে বাংলাদেশ পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে কমিশনার বলেন, বাবা ছেলের লাশ ফেলে পালিয়ে যাচ্ছিল, দাফন করার মানুষ মিলছিল না, তখন পুলিশই দাফন কাফনের কাজ করেছে। মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, নিউমার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ যে মানবতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যে মানবিক কাজটি করেছেন তা নতুন কিছু নয়। তা পুলিশের দায়িত্ব মাত্র। ১৯৭১ সাল থেকেই পুলিশ সদস্যরা যেকোনো ধরনের ঝুঁকি নিতে পারে। এর প্রমাণ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা।
তিনি বলেন, আমরা সিনিয়র অফিসার, আমাদের কিছু দায়িত্ব আছে। আমার পুলিশ, আমার সহকর্মীদের উৎসাহিত করা, অনুপ্রেরণা, সাহস দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব-কর্তব্য। কারণ তারা দেশমাতৃকা রক্ষা সদা জাগ্রত। মুখে বাঁশি বাজানো, মাথায় বিশাল কাপড়ের বস্তা নিয়ে বের হওয়ার ছবি সারা দেশে ভাইরাল হয়েছে। এটা বাংলাদেশ তথা ডিএমপির মর্যাদা অনেক দূর নিয়ে গেছে।
>> গোলযোগ তো আপনারা করছেন, আইজিপিকে ফখরুল
ডিএমপির সদস্যরা যা করেছেন তা পুরস্কার দিয়ে পূরণ সম্ভব নয়। তবে ভালো কাজের স্বীকৃতি এটি। এটি ম্যাসেজ। বাকি সদস্যরা যেন এটা বোঝেন, উৎসাহিত হোন। পুলিশ সদস্যরা ভবিষ্যতে যারাই ভাল কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে।
কমিশনার দুঃখ প্রকাশ করে বলেন, পুলিশের অবদান অনেক সম্মানিত নাগরিক অনুধাবন করতে পারেন না। আমরা কষ্ট পাই, দুঃখ পাই। কারণ চামড়াপোড়া গরমে পুলিশ সদস্যরা সারাদিন ডিউটি করেন। কিন্তু কোনো ট্রাফিক পুলিশ ট্রাক ড্রাইভারের কাছ থেকে কয় টাকা নেন তার নিউজ করেন, ছবি প্রকাশ করেন। সাংবাদিক ভাইদের অনুরোধ করব, পুলিশ অনেক ভাল কাজ করেন, সেটি প্রচার করুন। পুলিশের কষ্টের কথাগুলো তুলে ধরেন। জনগণ যেন বুঝতে পারে।
কমিশনার বলেন, ডিএমপির ৩২ হাজার ফোর্সের মধ্যে ২/১ বাদে বাকি সদস্যরা নগরবাসীর সেবাদানে নিয়োজিত ও আত্মত্যাগে প্রস্তুত। ২/১ সদস্যদের অপকর্মের, অন্যায়ের দায়-দায়িত্ব পুলিশ কখনোই গ্রহণ করবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অন্যায় করে, পুলিশ বাহিনীর সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দেয়? এটা কি কেউ মেনে নেবেন? সমস্বরে উপস্থিত সদস্যরা বলেন, না কখনো মেনে নেব না।
কমিশনার বলেন, পুলিশের সম্মান নিয়ে যেন কেউ ছিনিমিনি না খেলে। ইউনিফর্ম পড়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে ৩২ হাজার ফোর্সের সম্মানহানি ঘটে। ইউনিফর্মের মর্যাদা রক্ষা করতে হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেন, সাম্প্রতিক যতগুলো ঘটনা ঘটেছে তারমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পুলিশ সদস্যদের মানবিক ভূমিকা। যখন ব্যবসায়ীদের কান্নাররোল পড়েছিল, তখন পুলিশের ভূমিকা শুধু দেশ নয় পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। আমি সেসব মানবিক পুলিশ সদস্যদের প্রতি স্যালুট জানাই।
তিনি বলেন, আমি অনুপ্রাণিত। সামনে নির্বাচন। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করব। আগুনের মতো দুর্ঘটনা ঘটলে দ্বিধা-দ্বন্দ্ব, মতপার্থক্য ভুলে কাজ করতে হবে। আমরা যাই করি জনগণের জন্য কাজ করি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম (অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেন, নিউমার্কেটের আগুনের ঘটনার দিন যখন পায়ে হাঁটা যাচ্ছিল না, পানি জমেছে, তখন পুলিশ সদস্যদের বস্তার পর বস্তা মালামাল বের করতে ব্যস্ত হয়ে পড়েন। বিপদের মুহূর্তে আমরা কতটা পাশে থাকি সেটা গুরুত্বপূর্ণ। পুলিশকে দেখে অন্যান্য বাহিনী কিন্তু বসে থাকেনি। তারাও ঝাঁপিয়ে পড়েছেন। সহকর্মীদের যেকোনো শ্রমের মূল্য দিতে পুলিশ কমিশনার উন্মুখ। ব্যবসায়ীরা আমাদের প্রিয়জন, কারো আত্মীয়-স্বজন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, পুলিশ সদস্যরা যেভাবে নিউমার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় এগিয়ে এসেছিল তা অভূতপূর্ব। সেদিন যদি পুলিশ মানবিক পুলিশিংয়ের ভূমিকা না রাখতেন, তাহলে হয়তো আমরা আরেকটা বঙ্গবাজারের মতো ক্ষতিকর অগ্নিকাণ্ড দেখতাম।
সিরিজ অগ্নিকাণ্ড কিসের আলামত- এমন প্রশ্ন রেখে হেলাল বলেন, আমরা এই সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে চাই না। মার্কেটে পাহারার ব্যবস্থা করেছি, পুলিশও সহযোগিতা করেছে। ঈদের পাঁচ দিনে কোথাও কোনো মার্কেটে আগুনের ঘটনা ঘটেনি।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
