নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
সকল ধরণের নৌযান এবং নৌ টার্মিনাল ও নৌ বন্দরে নিয়ন্ত্রণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে লঞ্চ-ফেরীর ক্যান্টিনে তামাকজাত পণ্য বিক্রি ও ব্যবহার বন্ধ করতে হবে। সেইসাথে পাবলিক সচেতনতা বৃদ্ধির জন্য অধিক পরিমাণে সতর্কতামূলক সাইনেজ লাগানোর ও টার্মিনালের প্রচার মাইকে তামাক ও ধূমপান বন্ধের জন্য প্রচার কার্যক্রম চালাতে হবে।
আজ ২ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, সকাল ১১.৩০ টায় বাংলাদেশ সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতায় ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি-ডাস্ এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা’র যৌথ উদ্যোগে সচিব মহোদয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘নৌপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন’ শীর্ষক একটি সভায় এ কথা বলেন বক্তারা। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধূরী, এনডিসি’র সভাপতিত্বে এবং ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরী পরামর্শক আমিনুল ইসলাম সুজনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি’র চেয়ারম্যান (সাবেক সিনিয়র সচিব) জনাব হামিদুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সাবেক সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাহমিদা ইসলাম, ম্যানেজার, টোব্যাকো কন্ট্রোল, বাংলাদেশ, ভাইটাল স্ট্রাটেজিস; সুশান্ত সিনহা, সিনিয়র রিপোর্টার, ৭১ টিভি। সভার বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইনজীবী ও নীতি বিশ্লেষক এবং ভাইটাল স্ট্রাটেজিস এর সিনিয়র কারিগরী পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন। সভায় প্রদত্ত উপস্থাপনার উপর বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ মন্ত্রণালয়ের ৩ জন অতিরিক্ত সচিব, ৯ জন যুগ্মসচিব, ৪ জন উপসচিব এবং বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শিপ পার্সোনেল বিভাগের প্রতিনিধিবৃন্দ। সভায় অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ডাস্ এর টীমলীড আমিনুল ইসলাম বকুল, টিসিআরসি’র প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা জামান লিজা, বাটা’র সদস্য সচিব সৈয়দা অনন্যা রহমান এবং ডাস্ এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন টিপু প্রমূখ।
সভায় আয়োজক সংগঠনগুলির পক্ষ থেকে উপস্থাপনার মাধ্যমে উল্লেখ করা হয় যে, নৌ-পরিবহন খাতে তামাক নিয়ন্ত্রণে ডাস্-এর দীর্ঘদিনের কাজের ফলস্বরূপ নৌযান ও টার্মিনাল সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর হতে তামাক নিয়ন্ত্রণে বেশ কিছু সরকারি নির্দেশনা (গভমেন্ট অর্ডার) জারি হয়। তবে বিদ্যমান কিছু প্রতিবন্ধকতার জন্য এই খাতকে ধূমপানমুক্ত করা সম্ভবপর হচ্ছেনা। ফলে নৌ পরিবহনে যত্রযত্র অবাধে ধূমপান ও তামাক সেবন, অবাধ বিক্রয় ও বিজ্ঞাপনের উপস্থিতি দেখা যাচ্ছে। নৌ-পরিবহনে ধূমপান বন্ধ করার বিষয়টি খুব একটি প্রাধান্য পাচ্ছে না। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সরাসরি ও জোরালো দিক-নির্দেশনা না থাকায় তাদের অধীনস্থ দপ্তরগুলোর কাজে কাঙ্ক্ষিত গতি পরিলক্ষিত হচ্ছে না। ডাস্ এর মূল প্রবন্ধ উপস্থাপনায় দুটি গবেষণার চিত্রও তুলে ধরা হয়। তন্মধ্যে ডাস্ গবেষণা ২০২৪ সালের একটি চিত্র যেখানে দেখা যায, নৌপরিবহনে শতকরা ২৫ ভাগ লোক ধূমপান করে থাকে যার দ্বারা অবশিষ্ট ৭৫ ভাগ লোক পরোক্ষ ধূমপানের শিকার হয় (সূত্র: লঞ্চ মালিক সমিতি) এবং টিসিআরসি’র সম্প্রতি একটি গবেষণার চিত্র যেখানে দেখা গেছে, শতকরা ৩৩ ভাগ লঞ্চ টার্মিনালে ধূমপানমুক্ত চিহ্ণ ছিল, ২০ ভাগ লঞ্চ টার্মিনালে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত সতর্কতামূলক সাইনেজ ছিল যার সবগুলিই আইনানুযায়ী ছিল, শতভাগ লঞ্চ টার্মিনালে সরাসরি ধূমপানের ঘটনা ও ধূমপানের অবশিষ্টাংশ পাওয়া গেছে, ৩৩ ভাগ দোকানের মধ্যে তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র পাওয়া গেছে যার শতকরা ৫০ ভাগ এর ক্ষেত্রে বিজ্ঞাপন নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে।
সভা প্রধান তাঁর বক্তব্যে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় নৌ-পরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবে। এ কার্যক্রমের আওতায় নৌপরিবহন ধূমপানমুক্ত করার পাশাপাশি কেউ যেন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারসহ অন্যান্য আইন বিরোধী কার্যক্রম গ্রহণ না করতে পারে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। তিনি উল্লেখ করেন, নৌপরিবহন অধিদপ্তর নৌপরিবহনের একটি ডাটাবেজ তৈরি করার কাজ হাতে নিয়েছে। কাজটি সম্পন্ন হলে নৌপরিবহন অধিদপ্তর এর মাধ্যমে নৌযান ও নৌ টার্মিনালে ধূমপান নিয়ন্ত্রণ করার কাজটি অনেকটা সহজ হয়ে আসবে।
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
