রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

নির্বাচন পরবর্তী সংহিতায় এবার চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের ছেলে জিতু মাহবুবকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যরা।

চট্টগ্রাম ১০ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সাঈদ নোমানের পক্ষে কাজ করায় তো ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। 
নির্বাচনের পরদিন শুক্রবার বন্দরনগরীর খুলশী এলাকায় চিহ্নিত  কিশোর গ্যাংয়ের শাহালমের নেতৃত্বে সোহেল,শাহীন, মুরাদ,বাপ্পী, সুমনসহ কয়েকজন সদস্য জিতুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 
গুরুতর আহত হয়ে বিএনপি নেতা জিতু মাহবুব চট্টগ্রামে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। এমনকি কিশোর গ্যাংয়ের এ হামলার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

এই বিভাগের আরো খবর