নিজের কাজে উৎসাহ না থাকলে, এগিয়ে যাওয়া যায় না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩
আমি যখন রেলক্রসিংয়ের বারটি ওঠা-নামা করি এবং লাল-সবুজের পতাকা নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের চালককে যাওয়ার সংকেত দিই, তখন আশপাশের মানুষ কৌতূহলবশত আমার দিকে তাকিয়ে থাকে। অনেকে কাছে এসে প্রশ্ন করে, তুমি এই কাজ করো? তখন আমি হাসিমুখে বলি, হ্যাঁ, আমি এই কাজ করি। এটাই আমার কাজ। নিজের কাজে উৎসাহ না থাকলে, সে কাজটি এগিয়ে নিয়ে যাওয়া যায় না। মূলত নিজের কাজটি সঠিকভাবে করতে পারলে, তাতে আনন্দ খুঁজে পাই।’জয়দেবপুর-রাজশাহী রেললাইনের গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর রেলক্রসিংয়ে গেটকিপার ইভা আক্তারের (৩০) সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ইভা আক্তার গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়ার মো. লিটন খানের স্ত্রী। তাঁদের সংসারে লাইভা খান নামের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। মেয়ে বাড়ির পাশে ছোট দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। তাঁর স্বামী স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।কালামপুরের বাসিন্দা ও ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, ‘একসময় কালামপুর রেলক্রসিংয়ে কোনো গেট ছিল না। তখন প্রায়ই দুর্ঘটনা ঘটত। পরে এখানে গেট বেরিয়ার নির্মাণ করা হয়। আগে গেটে পুরুষদেরই দায়িত্ব পালন করতে দেখেছি, কিন্তু প্রথম একজন নারীকে এই কাজে দেখলাম। বিষয়টি খুবই ভালো লেগেছে। নারীরা এখন সব দায়িত্বই সঠিকভাবে পালন করছেন।’স্থানীয় সবজি বিক্রেতা হাশেম মিয়া বলেন, ‘পুরুষ গেটম্যানদের দেখতাম, গেট রেখে পাশে গিয়ে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে। ট্রেন আসলে দৌড়ে গেটে যেত। কিন্তু মেয়েটাকে দেখি গেটের পাশে তাদের ঘরের দরজায় চেয়ারে ফেলে বসে থাকছে এবং সঠিক সময়ে গেট নামিয়ে দিচ্ছে, ট্রেন চলে গেলে দ্রুত গেট উঠিয়ে দিচ্ছে।’ইভা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এইচএসসি পাস করে প্রায় চার বছর আগে রেলওয়ের নিয়োগ পরীক্ষার মাধ্যমে গেটকিপারের চাকরি নিই। শুরুতে ঈশ্বরদীতে (টি-৩৭) গেটে দায়িত্ব পালন করি। ১০ দিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালামপুর (ই-১৬ গেট) রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করছি। মেয়েরা সব কাজেই এগিয়ে যাচ্ছে। মেয়েরা এখন আর পিছিয়ে থাকার মতো নয়। এই কাজের জন্যও সবার সহযোগিতা প্রয়োজন। ট্রেন আসছে, গেট নামাচ্ছি, অথচ অনেকেই গাড়ি থামাচ্ছে না। জোর করে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন ক্রসিং করার চেষ্টা করে। তখন মনে কষ্ট হয় এই ভেবে, আমরা তাঁদের ঝুঁকি থেকে রক্ষা করতে দায়িত্ব পালন করছি, অথচ তাঁরা কথা শুনছে না বা গেট উঁচু করে চলে যাওয়ার চেষ্টা করছে।’ইভা আক্তার আরও বলেন, ‘আমরা মানুষের নিরাপত্তা দিয়ে থাকি। কিন্তু আমরা যে টাকা বেতন পাই, তা দিয়ে সংসার ভালো চলে না। সরকার আমাদের বেতন–ভাতা আরেকটু বৃদ্ধি করলে আমরা আরেকটু স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারতাম। আমি টানা চার বছর ঈশ্বরদীর ব্যস্ততম গেটে (টি-৩৭) দায়িত্ব পালন করেছি। আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঈশ্বরদীতে থাকাকালীন আরও দুজন নারী আমার সঙ্গে গেটকিপারের দায়িত্ব পালন করতেন। এখানে পালা করে ৮ ঘণ্টা করে দায়িত্ব পালন করি।’জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রেলওয়ের গেটকিপারে এখন অনেক নারী কর্মী দায়িত্ব পালন করছেন। নারীরা এই কাজে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছেন। তাঁদের কাজে এখনো কোনো অবহেলার অভিযোগ শোনা যায়নি।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
