সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২০ ১৪৩২   ১৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ

সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬  

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে ধামুরহাট পৌরসভার ৩ ও ৫ নং ওয়ার্ডের মহিলা দলের বেলী খাতুন ও মরিয়ম বেগম মৌসুমী চৌধুরীর নেতৃত্বে ব্যাপক নির্বাচনী প্রচারণা হয়েছে। প্রচারণা চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 

নওগাঁ জেলা মহিলা দলের সহ- সভানেত্রী ও ধামইরহাট পৌরসভা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জনগণের বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খান বিজয়ী হবে। বিএনপি যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের সেবা করে। এবারও বিএনপি জয়ী হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশ গঠন করা হবে। 

নির্বাচনি প্রচারণা আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের নেত্রী ও ধামইরহাট উপজেলা মহিলা দলের ১ নং সহ-সভানেত্রী মরিয়ম বেগম মৌসুমী চৌধুরী, মোসাম্মদ কাইফা বেগম সাধারণ সম্পাদিকা ধামইরহাট পৌর মহিলা দল, নার্গিস জাহান সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা দল সহ ঐ এলাকার সকল স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।

এই বিভাগের আরো খবর