দেবীদ্বারে মামলা তুলে না নেয়ায় ইউপি মেম্বারকে কুপিয়ে জখম
দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২
কুমিল্লার দেবীদ্বারে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মামলা তুলে না নেয়ায় এক ইউপি মেম্বারকে কুপিয়ে জখম করাসহ, বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাক্ষণখাড়া গ্রামে। বরকামতা ইউনিয়ন আ’লীগের ৭নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার নির্বাচন পূর্বে দায়ের করা সন্ত্রাসী মামলা তুলে না নেয়ায় ওই হামলা চালিয়েছে বলে মামলা সূত্রে জানা যায়।
আহত আ’লীগ নেতা মুকবল হোসেন মেম্বারের স্ত্রী মামলার বাদী ফাতেমা বেগম জানান আমার স্বামী গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হারুন এবং মেম্বার প্রার্থী হাসেমের পক্ষে কাজ না করায় আমাদের উপর হামলা বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। ওই ঘটনায় গত ২৩ জানুয়ারী দেবীদ্বার মোঃ হারুন-অর রশিদ, আবুল হাসেম মেম্বারসহ ৮জন নামে এবং অজ্ঞাত ১০জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করি।
ওই ঘটনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ ও ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী আবুল হাসেম মেম্বার ২০/২৫ জন সমর্থক নিয়ে আমাদের বাড়িতে হামলা মারধর ও ও ভাংচুর লুটপাট করে। সন্ত্রাসীরা আমার স্বামী বরকামতা ইউনিয়ন পরিষদ’র সাবেক মেম্বার ও ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুকবল মেম্বার’(৬০)’কে কুপিয়ে, লাঠিপেটায় হাত-পা ভেঙ্গে এবং মাথা ফাটিয়ে মারাত্মক আহত করে। রাতেই আমার স্বামীকে মুমূর্ষবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় কোভিড-১৯ সুরক্ষা টিকাদান শেষে ব্রাক্ষণখাড়া গ্রামের মনির হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নবিয়াবাদ গ্রামের পিতা মৃত আবু তাহের’র পুত্র মোঃ বাঁচন(২৫)সহ কয়েকজন যুবকের সাথে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি, হাতা-হাতি, কিল ঘূষিতে মনির হোসেনকে মারধরের ঘটনা ঘটায়। এক পর্যায় মনির হোসেন পার্শবর্তী দিঘীতে ঝাপ দিয়ে আত্মরক্ষা করে। সংবাদ পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মনির হোসেনকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা আরো জানান উভয় পক্ষের হামলাকারীদের অধিকাংশই মাদক সেবন ও মাদক বিক্রয়ের সাথে জড়িত।
দেবীদ্বার হাসপাতালে চিকিৎসাধীন আহত মনিরুল ইসলাম জানান, টিকা নিতে যেয়ে আমি প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হই, তবে মদ বিক্রয়ের টাকা লেন-দেন নিয়ে কোন ঘটনা ছিলনা। ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বী পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ কয়েকজন সমর্থক নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার শারিরীক খোঁজ খবর নেন এবং তার সহযোগীতায় আমার স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ১১জনকে নামে এবং অজ্ঞাত ৮/১০জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।
পরে শুনতে পাই হারুনুর রশিদ রাতে বাড়ি ফেরার পথে বুড়িচং উপজেলার কংশনগর এলাকার ‘বেতুয়ারা’ আশুফকিরের মাজারের সামনে মসজিদ সংলগ্নের ফুলতলী সড়কের মাথায় পৌঁছার পর ৩টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কারে আসা ৮/৯জন বিভিন্ন মরনাস্ত্র নিয়ে তাকে বহনকারী অটো রিক্সা থেকে নামিয়ে এনে গলায়, পেটে, উরুতে ছুরিকাঘাতে মারাত্মক জখম ও প্লাস দিয়ে হাতের বৃদ্ধাআঙ্গুলের মাথা কেটে প্রতিপক্ষের সন্ত্রাসীরা নিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় মোঃ হারুনুর রশিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, বরকামতা ইউনিয়নের ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ এবং হাসেম মেম্বার’র সমর্থক মনির হোসেন টিকা নিতে আসলে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনায় হারুন ও হাসেম মেম্বারের সমর্থকরা ব্রাক্ষনখাড়ার মুকবল মেম্বারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটায়। রাতে খবর পাই বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় হারুনসহ কয়েকজনের উপর কে বা কারা হামলা করেছে। তাৎক্ষনিক বুড়িচং থানা পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ওই ঘটনাটি যেহেতু বুড়িচং থানাধীন তাই তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। মুকবল মেম্বারের উপর হামলার ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ইতিমধ্যে দেবীদ্বার থানায় একটি মামলা করেছেন।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
