জমি অধিগ্রহণসহ নানা প্রকল্পে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে
রাজশাহী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২
রাজশাহীতে সর্বোচ্চ বাজেটের কাজ চলছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অধিনে।সরকারের এসব উন্নয়ন কাজের মধ্যে রয়েছে,জমি অধিগ্রহণ,একটি ফ্লাইওভার নির্মাণ,বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চত্ত্বর,শহীদ ক্যাপ্টেন মুনসুর রহমান পার্ক সংস্কার,ফ্লাইওয়ারের সাথে নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পযর্ন্ত রাস্তা নির্মাণ কাজ।
বিগ বাজেটের এ কাজের শুরু থেকেই নেয়া হয়েছে দুর্নীতি ও অনিয়মের আশ্রয়।এ কাজে প্রতিনিয়ত করা হচ্ছে সরকারের সাথে প্রতারণা। প্রকল্পের জমি অধিগ্রহন থেকে শুরু করে চলমান কাজে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়ায় সরকারের এ উন্নয়ন এখন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।একাধিকবার প্রকল্প সংশোধন করে হাতিয়ে নেয়া হয়েছে সরকারের লাখ লাখ টাকা।দুর্নীতির মাধ্যমে সরকারের টাকা পকেটে ভরা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
জানা গেছে,২০১৩ সালের ২৭ জুন নাটোর রোড থেকে (রুয়েট) রাজশাহীর বাইপাস পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প একনেকের সভায় অনুমোদিত হয়।একনেকের সভায় ১২.১৭৭১ একর জমি অধিগ্রহণের জন্য অনুমোদন পায়।এই জমি অধিগ্রহণে বরাদ্দ হয় ২৭ কোটি ১ লাখ ৭৮হাজার টাকা।কিন্তু আরডিএ কর্তৃপক্ষ মাত্র ০.৮২৮৮ একর জমি অধিগ্রহণ করে।যার ব্যয় হয় ৯ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৭৭০ টাকা।অবশিষ্ট থাকে ১৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা।
মূলত এখন থেকে দুর্নীতির শুরু।রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণে একের পর প্রকল্প সংশোধন করা হয়েছে।গত ৫ বছর আগে জমি অধিগ্রহণসহ প্রকল্প সমাপ্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।জমি অধিগ্রহণসহ প্রকল্প সমাপ্ত হলেও কাগজপত্র জেলা প্রশাসককে দেয়া হয়নি।
আরডিএ-এর জমি অধিগ্রহণে বড় ধরনের অসংগতি পাওয়ায় গত ২৭ নভেম্বর রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে জমি অধিগ্রহণে ব্যাপক অনিয়ম সম্বলিত একটি চিঠি দেয়া হয়েছে আরডিএ চেয়ারম্যানকে।
জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে,জমি অধিগ্রহণে বড় ধরনের নয়ছয় হয়েছে।অতিরিক্ত টাকা কোন কোন খাতে খরচ হয়েছে তার কোনো কাগজপত্র নেই।যদিও অবিশিষ্ট টাকা কোথায় তার কোনো হদিস নেই।
রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে,ভূমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন ৬.১২ হেক্টর (১৫.১১৬৪ একর) ও বাজেট অনুমোদন ২২,৫৬,২৭,০০০.০০ টাকা।০৪/১৩-১৪ নং এল.এ অধিগ্রহণ করা হয় ৪.২৩২৫ একর ভূমি এবং ব্যয় হয় ১৮ কোটি ৮৯লাখ ৪৫হাজার ৯২ টাকা। কিন্তু ক্ষতিপূরণের কোডে ২৩ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৯শ’ টাকা অতিরিক্ত প্রদান করা হয়, যার প্রশাসনিক কোন অনুমোদন পত্র পাওয়া যায়নি।এই প্রকল্পের কার্যক্রম ৫ বছর পূর্বে সমাপ্ত হয়েছে।
ভূমি মন্ত্রণালয় কর্তৃক আন্ত:মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে,পূর্বে অধিগৃহীত জমি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে প্রশাসনিক অনুমোদনভূক্ত জমির সাথে আরডিএ কর্তৃক প্রস্তাবিত জমির তফসিলে গড়মিল পরিলক্ষিত হয়।
নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অবশিষ্ট ২৩.৯২,৫৪,৯০৭. ৮৮ কোটি টাকা সমন্বয়/ফেরত প্রদানের জন্য বলা হয়।
কিন্তু দেখা যায়,সংশোধিত প্রকল্পের জন্য ৫৬,৭২,৭০,০০০ টাকার বাজেট অনুমোদন রয়েছে।অর্থাৎ অতিরিক্ত টাকার কোনো কাগজপত্র নেই।বাজেট বরাদ্দ থাকার পরেও ০৪/১৩-১৪ নং এল.এ কেসে অতিরিক্ত জমাকৃত অর্থ হতে সমন্বয়/ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ অনুযায়ী অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণের প্রয়োজনীয় অর্থ সংকুলানের ব্যবস্থা ও বিধি মোতাবেক জমা প্রদান করা প্রত্যাশী সংস্থা হিসেবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভূক্ত।অতিরিক্ত অর্থ সমন্বয়/ফেরত বিধি মোতাবেক বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের আওতাভূক্ত।।
জনস্বার্থে প্রকল্পের কাজ দ্রুয় শেষ করার জন্য প্রত্যাশী সংস্থা কর্তৃক বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের সাথে এ সংক্রান্ত সুরাহা/সমঝোতা শেষেই শুধুমাত্র এ কার্যালয়ের পরবর্তী কার্যক্রম গ্রহণের সুযোগ রয়েছে।কিন্তু অসংগতি রেখেই বর্তমানও কার্যক্রম চলমান রয়েছে।
নাটোর রোড (রুয়েট ) হতে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক ১ম সংশোধিত প্রকল্পের জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন ১২.১৭৭১ একর ও বাজেট বরাদ্দ ২৭.০১৭৮ কোটি টাকা। অধিগ্রহণ করা হয় ০.৮২৮৮ একর ও ব্যয় হয় ৯,৬৫,৫১,৭৭০.৫৩ টাকা।এখানে অবশিষ্ট ১৭,৩৬,২৬,২২৯.৪৭ কোটি টাকা থাকার পরেও ০৪/১৩-১৪ নং এল.এ কেসের (প্রায় ৮ বছর পূর্বের) অতিরিক্ত প্রায় ১৭ কোটি টাকা কিভাবে খরচ হয়েছে তার কোনো কাগজপত্র নেই।
নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫.২৭৬ হেক্টর অর্থাৎ (১৩.০৩১৭২ একর) জমি আন্ত:মন্ত্রণালয়ের হস্তান্তরের জন্য অলাদা প্রকল্প ও ৫৬,৭২,৭০,০০০ টাকা বাজেট বরাদ্দ নেয়া হয়েছে।১৩.০৩১৭২ একর জমির প্রশাসনিক অনুমোদন থাকলেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ০.৩৭১৫ একর জমি অধিগ্রহনের করেছে।এখানেও প্রায় ১৩ একর জমি অধিগ্রহণের ক্ষতিপুরনের সমপরিমান অর্থ অবশিষ্ট থাকবে।কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩.১৮১০ একর অধিগৃহীত জমি আন্তঃমন্ত্রণালয়ের হস্তান্তরের জন্য আলাদা প্রকল্প ও বাজেট না নিয়ে ৮ বছর পূর্বের এল.এ কেসে অতিরিক্ত জমাকৃত টাকা হতে সমন্বয়ের অনুরোধ জানানো হয়।
আরডিএ কর্তৃপক্ষের প্রেরিত পত্রের ফরোয়ার্ডিং এ ১৩/৫৪-৫৫ এ নম্বর এল.এ সেকের আওতায় অধিগৃহিত ভুমি সংযুক্ত এলাইনমেন্ট নকশা ও প্রাপ্ত দাগসূচিতে দেখা যায়,তফশিল বর্ণিত সম্পত্তির প্রশাসনিক অনুমোতির সম্পত্তির অর্ন্তভুক্ত নয়।এছাড়াও নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পর্যন্ত রাস্তার এলাইনমেন্ট নকশা ট্রেসিং ক্লথে চাওয়া হয়। কিন্তু এই কাগজপত্রও দেয়া হয়নি।শুধুমাত্র দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দেয়ার চেষ্টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসব কাগজপত্র দেয়নি আরডিএ কর্তৃপক্ষ।
এদিকে রুয়েট থেকে বাইপাস পর্যন্ত চারলেন রাস্তা,ওভারপাস, ড্রেন,কালভার্ট,রাস্তা ও ফ্লাইওভারে লাইটিং ও টিএনটি লাইন, গ্যাস সংযোগ লাইন স্থাপন সম্পন্ন কাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা।কিন্তু কাজ শেষ না হলেও গত জুলাই মাসে পুরো কাজ সম্পন্ন হয়েছে মর্মে দুটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।বাস্তবে এ রাস্তার কাজ এখনো ৫০ভাগ অসমাপ্ত।তারপর আরডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল তারিক কাজ সম্পন্নের প্রতিবেদন দিয়েছেন।একই সাথে ৫বছর আগে জমি অধিগ্রহণ সম্পন্ন দেখানো হলেও এখনো অধিগ্রহণকৃত জমির বাড়িঘর ভাঙ্গা শেষ হয়নি।এসব দুর্নীতি ও অনিয়মের মধ্যে চলছে রাজশাহীর আরডিএ’র উন্নয়নমুলক কাজ।
এব্যাপারে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক স্পষ্টভাষায় জেলা প্রশাসকের ঘাড়ে দোষ চাপিয়ে বলেন,জেলা প্রশাসক জমি অধিগ্রহণের টাকা দেয়নি বলে রাস্তা নির্মাণে অধিগ্রহণকৃত ভাঙ্গতে পারিনি।তিনি জেলা প্রশাসকের চিঠির বিষয়ে বলেন,এধরনের কোনো চিঠি আমি দেখিনি বা পাইনি।
তবে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন,আরডিএ কর্তৃপক্ষ জমি অধিগ্রহণে পুরোটাই নয়ছয় করেছে।যার প্রতিবেদন আমরা দাখি করেছি।আরডিএ কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ থেকে শুরু করে সব কাজেই সরকারের সাথে প্রতারণা করছে।
এব্যাপারে আরডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রহমাতল্লাহ জেলা প্রশাসকের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন,ওই চিঠি নিয়ে কাজ চলছে,দ্রুতই জবাব দেয়া হবে।তবে জমি অধিগ্রহণে নয়ছয় হয়েছে কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি।
আরডিএর চেয়ারম্যান আনওয়ার হোসেন জানান,আমি জেলা প্রশাসকের প্রেরিত চিঠির বিষয়ে কিছু জানি না।চেয়ারম্যানের নামে চিঠি প্রেরণ করা হয়েছে তাহলে কেনো জানেন না জানতে চাইলে তিনি বলেন,সব চিঠি দেখার সময় আমার থাকে না।জমি অধিগ্রহণে দুর্নীতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
