বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৬

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩  

বৈঠক শেষে ব্রিফ করেন মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন

বৈঠক শেষে ব্রিফ করেন মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২২) সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা।

রোববার (২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।

আরও পড়ুন>> রমজানের রোজার কাজা-কাফফারার মাসায়েল

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

আরও পড়ুন>> রোজায় যে ৬ কাজ থেকে বিরত থাকা জরুরি

এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

এই বিভাগের আরো খবর