চাঁপাই পদ্মার ভাঙনের মুখে সরিয়ে নেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩
চলতি মৌসুমে উজানের ঢল আর আষাঢ়ের বর্ষণে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে বাড়ছে পানি। এতে দিন দিন আগ্রাসী হয়ে উঠছে পদ্মা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মধ্য দিয়ে ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নাম নিয়ে। ইতোমধ্যে এই পদ্মা নদীর চাঁপাইনবাবগঞ্জ অংশ রয়েছে ভাঙনের ঝুঁকিতে। যার মধ্যে রয়েছে একটি কলেজ ও একটি মাদ্রাসা। কলেজটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার জন্য পুরোদমে কাজ চলছে। আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে মাদ্রাসার ভবন ভাঙ্গার কাজ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। এতে করে জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের চরপাকা ঈদগাহ থেকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ছাব্বিশরশিয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙ্গন শুরু হওয়ায় প্রায় ৪০ হাজার পদ্মা পারের মানুষ নদী ভাঙ্গন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতোমধ্যে চারপাকার তেররশিয়া গ্রামের শতাধিক বাসিন্দা নদী ভাঙ্গনের কবলে পড়ে ভিটামাটি হারিয়ে বিশরশিয়ার নামোচর এলাকায় আশ্রয় নিয়েছে।
এদিকে সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে ওই এলাকায় অবস্থিত নারায়নপুর আদর্শ মহাবিদ্যালয় সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে নারায়ণপুর দারুল হুদা আলিম মাদ্রাসা কর্তৃপক্ষ কয়েক দিনের মধ্যেই ভবন ভাঙ্গার কাজ শুরু করবে বলে জানিয়েছে।
আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, নদী ভাঙ্গনের ঝুঁকি থেকে বাঁচাতে কলেজটি ধুলাউড়ি এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে দরপত্র আহ্বান করে কলেজের কিছু কিছু সরঞ্জামাদি বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ৫০০ মিটার দূরে বাগান পাড়া এলাকায় কলেজটি অস্থায়ীভাবে স্থাপন করে কার্যক্রম শুরু করা হবে।
এদিকে নারায়ণপুর দারুল হুদা আলিম মাদ্রাসার অধ্যক্ষ জানান, নদী ভাঙ্গনের তীব্রতা বাড়ছে। আর এই নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে আমাদের মাদ্রাসা। যা সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করা হবে খুব শিগগিরই। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কয়েক দফা আলোচনা করা হয়েছে। ৪৫০ জন শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানটি ধুলাউড়ি ঘাট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঈদগাহ পাড়ায় স্থানান্তর করার খসড়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কর্মকর্তা স্বপন আলী জানান, কৃষকের আবাদি জমি, বসতবাড়ি সবই নদীতে বিলীন হওয়ার পথে। ওই এলাকার নদীপারের বাসিন্দারা ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন। অতি দ্রুত ব্যবস্থা না নিলে একটি জনপদ ধ্বংস হয়ে যেতে পারে।
তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন জানান, পাকা ও নারায়ণপুর ইউনিয়নের ভাঙ্গন প্রতিরোধে প্রায় ৩ মাস আগে ৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ে এই প্রকল্পের কাগজপত্র দাখিল করেছেন। প্রকল্পটি এখনও অনুমোদন পায়নি। অনুমোদন পেলে পদ্মা নদীর তীরে জিও ব্যাগ ও জিও টিউব দিয়ে ভাঙ্গন রোধে প্রস্তাবিত প্রকল্পের ৯ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান পাউবোর এই কর্মকর্তা।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
