চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ জুন ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মামলা নিষ্পত্তির হার বেশি - জেলা ও দায়রা জজ আদীব আলী
চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আদালতের বিচারকাজে গতিশীলতা আনয়ন এবং
সরকারের অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের লক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়। গত শনিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী
সভাপতির বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জে সার্বিকভাবে যে পরিমাণ মামলা দায়ের হচ্ছে, নিষ্পত্তির হার তার চেয়ে অনেক বেশি। বর্তমানে সামগ্রিক মামলা নিষ্পত্তির হার ১১৯.৬১ শতাংশ। মামলা-সংক্রান্ত সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং বিচারকদের নিরলসভাবে কাজ করার কারণেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। আলোচনায় অংশ নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার বলেন, দ্রæততম সময়ে বিচারকার্য সম্পাদনের জন্য বিচারকসহ বিচারকাজে সংশ্লিষ্ট জনবল ও লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে
মামলা নিষ্পত্তির হার আরো বৃদ্ধি পাবে। সম্মেলনে নির্বাহী বিভাগের বিচার কার্যক্রম, গ্রাম আদালত ও
অন্যান্য বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি বলেন, আমাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে বলেতে পারেন আমি ব্যবস্থা নেব। আমরা গণমানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আলোচনায় আরো অংশগ্রহণ করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত বধায়ক মাসুদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ- অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর
রহমান খাঁন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি নাজমুল আজম, জিপি রোজবুল হক, গণপূর্ত বিভাগের
নির্বাহী প্রকৌশলী এ এম ইফতেখার মজিদসহ অন্যরা। মোবাইল কোর্ট ও এডিএম কোর্ট সম্পর্কে আলোচনা করেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ; মেডিকেল সার্টিফিকেট, পোস্ট মোর্টেম রিপোর্ট, ডিএনএ ও ডাক্তার
সাক্ষীদের উপস্থিতি বিষয়ে সম্মেলনে জানান সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ; মালখানা ও জব্দকৃত আলামত
নিষ্পত্তি বিষয়ক তথ্য উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির; হাজতি ও কয়েদিদের সমস্যা সম্পর্কিত আলোচনায় অংশ নেন জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মজিবুর রহমান মজুমদার; দেওয়ানি ও
ফৌজদারি আদালতের মামলাসমূহের দ্রæত বিচার নিষ্পত্তি, নিষ্পত্তির অন্তরায় ও এ-সংক্রান্ত সুপারিশ তুলে ধরেন যথাক্রমে সিনিয়র সহকারী জজ সুমন কুমার কর্মকার ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব; পারিবারিক আদালতের দেনমোহর ও খোরপোষ আদায়ে অসুবিধা ও ওয়ারেন্ট- সংক্রান্ত বিষয়ে তথ্য উপস্থাপন করেন পারিবারিক আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম; জেলা লিগ্যাল এইড সম্পর্কে আলোচনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার রোকসানা খানম এবং সম্মেলনের শুরুতেই মামলা-সংক্রান্ত তথ্য ভিডিওচিত্রের
মাধ্যমে তুলে ধরেন সহকারী জজ মো. আরিফুল ইসলাম। দ্রæততম সময়ে মামলা নিষ্পত্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায়
বিচারক নিয়োগ ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা, আদালতগুলোয় এপিপি নিয়োগ, মামলার এজাহার ও নির্ভুল তদন্ত প্রতিবেদন দাখিল, আইনজীবীদের নির্ভুল আরজি দাখিল, ভূমি জরিপ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন অফিসকে আরো সতর্ক হওয়া, সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা, ওয়ারেন্ট তামিল করা, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, নির্ভুল পোস্ট মোর্টেম রিপোর্ট তৈরি ও দাখিল, ডিএনএ টেস্টের জন্য জেলায় ল্যাব স্থাপন, ধর্ষণের ডাক্তারি পরীক্ষার সময় সতর্কতা অবলম্বন করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় সম্মেলনে। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী জজ এম. সারোয়ার জাহান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশিতা শবনম।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
