বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭

খাটের নিচে মিললো ৯৩ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
সোমবার (২ জানুয়ারি) উপজেলার বদলপুরা বৈরাগী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আব্দুর রহিম ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে র‍্যাব জানায়, কর্ণফুলী উপজেলার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে রোববার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া এসব মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৮০ লাখ টাকা।
চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বলেন, আটক যুবক কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে। এরপর এসব মাদক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। 

এই বিভাগের আরো খবর