কেউ যেন বিপথগামী না হয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩
ধর্মীয় কুসংস্কার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আলেম-ওলামাদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যেন বিপথে না যায়।
রোববার (১৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩’ এর বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয়, কুসংস্কার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমাদের ছেলেমেয়েরা যেন বিপথে না যায়, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করি।
তিনি বলেন, আমাদের ধর্মের মান ইজ্জতটা রক্ষা করবেন। কেউ যেন বিপথে না যায়।
ছেলেমেয়েরা কোথায় যায়, কার সঙ্গে মেশে, বাবা-মা, অভিভাবকদের, তা খেয়াল রাখার আহ্বান জানান সরকার প্রধান।
সারা বিশ্বে হাতে গোনা কিছু লোকের সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে শান্তির ধর্ম ইসলামের বদনাম হচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। আজ ইসলাম ধর্ম সন্ত্রাসী হিসেবে পরিচিত হবে, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।
তিনি বলেন, সব থেকে দুঃখজনক হলো, মুষ্টিমেয় কিছু লোক আমাদের এ ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী-সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
প্রধানমন্ত্রী বলেন, জানি না, তাদের কারা এ শিক্ষা দেয় যে মানুষ হত্যা করলে বেহেশতে যাওয়া যাবে। কুরআন শরীফে তো কোথাও এই কথা লেখা নাই বা নবী করিম (সা.) ও এটা বলেননি। বিদায় হজের ভাষণে তিনি তো বলে গেছেন, সকল ধর্মের প্রতি সহনশীলতা দেখাতে। এটাই তো ইসলামের মর্মবাণী।
শেখ হাসিনা বলেন, শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। শেষ বিচারের দায়িত্ব তো আল্লাহ কাউকে দেননি। নবী করিম (সা.) ও কাউকে বলেননি। তাহলে নিরীহ মানুষকে হত্যা করে বেহেশতে কীভাবে যাবে?... নিরীহ মানুষ হত্যা করলে দোজখে যাবে, সেটাই তো বলা আছে।
তিনি বলেন, কোমলতি ছেলেদের মাথাগুলো খারাপ করে দিয়ে তাদের বিপথে চালানো, তাদের জীবনটা ধ্বংস করা, সুইসাইড অ্যাটাক করে, সুইসাইড অ্যাটাক করে একটা ধ্বংস করে বা মানুষ মারে, সুইসাইড করা তো ইসলাম ধর্মে মহাপাপ, গুনাহের কাজ। সুইসাইড করলে তো কেউ বেহেশতে যাবে না এটাই তো বলা আছে।
কোমলমতি শিশু-কিশোরদের সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সুইসাইড করে মানুষ হত্যা করে কোন বেহেশতে যাচ্ছে তারা? এ বিপথ থেকে তাদের সরাতে হবে। এ জায়গা থেকে তাদের সরাতে হবে, এটা যে একটা ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম ধর্মের নামে বদনাম দেওয়া হয়। এ বদনামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।
ধর্মের নামে সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী সব ধর্মের নামে আছে। সন্ত্রাসী, সন্ত্রাসীই। তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ নাই। এ সন্ত্রাসটাই হচ্ছে তাদের ধর্ম। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আজ যারা পুরস্কার পেয়েছেন, পবিত্র কুরআনের মর্মবাণী ধারণ করে নিজেদের আলোকিত করবেন।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
