কি কি ছিলো ৯০ দশকে কি কি দেখবে না আগামী প্রজন্ম!
আরফান আলী:
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩
সময় চিরবহমান। টাকা পয়সা, ধনসম্পদ হারিয়ে গেলে কোনো না কোনো উপায়ে ফিরে পাওয়া সম্ভব। কিন্তু একবার গত হওয়া সময় হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনা সম্ভব নয়। সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে বিশ্ব, পরিবর্তন হচ্ছে সভ্যতা। বিজ্ঞানের আধুনিকতার ছোয়ায় বিলিন হচ্ছে প্রাচীন জিনিসপত্র ও খেলনা জিনিস।
যাদের জন্ম ১৯৯০ থেকে ২০০৫ এর মধ্যে হয়েছে তারা যা দেখেছে আগামী প্রজন্ম তা দেখবে না। শুধু বাবা দাদার মূখে গল্পই শুনতে পারবে।
চলুন জেনে নেই কী কী ছিলো নব্বইয়ের দশকে:
কুয়া: যখন আদিম মানুষ নদীর কাছ থেকে এসে নদনদীর সীমানার বাইরে সমতল ভূমিতে ঘর বেধে বসবাস শুরু করে তখন দূর থেকে পানি আনতে কষ্ট হয়। পরে তারা মাটি খুড়ে তলদেশ পর্যন্ত, এরপর বেরিয়ে আসে পানি। এর পরের প্রজন্মে মানুষ সেই গর্তটিকে ইট ও সিমেন্টের তৈরি স্লাপ দিয়ে একের পর এক বসিয়ে উপরে নিয়ে আসে যেন চারদিক থেকে মাটি পড়ে গর্ত মুড়ে না যায়। এর নামই হলো কুয়া। কুয়া থেকেই পানি উত্তলন করতো নব্বই দশকের মানুষ। এখন কুয়া দেখাই যায় না। বর্তমানে টিউবওয়েল বা বৈদ্যুতিক মটর দিয়ে পানি উত্তলন করা হয়।
গরু ও লাঙল দিয়ে হালচাষ : আগেকার দিনে হালচাষ করতো কোদাল দিয়ে। এরপর কৃষকরা ব্যবহার করতে শুরু করলো একজোড়া গরু, লাঙল ও জোয়াল দিয়ে। তখনকার সময়ে দেখা যেত ফজরের আযানের আগেই একজোড়া গরু হাতে এবং কাধে লাঙল ও জোয়াল নিয়ে গ্রামের মেঠো পথ ধরে অন্য গ্রামে গিয়ে হালচাষ শুরু করে। সকাল সকাল বাড়ির গৃহিণী রান্নাবান্না শেষ করেই পাঠিয়ে দিতো কৃষকের কাছে। খাবার শেষ করে আবার শুরু করে হালচাষ। এভাবে দুপুর পর্যন্ত (অনেকেই সন্ধ্যা পর্যন্ত) চালাতো। বর্তমানে এরকম চিত্র দেখায় যায় না। ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে এখন কৃষি জমি চাষ করা হয়।
হুকা: নারিকেলের আচ্চি (খোল) এবং কাঠ বা বাশ দিয়ে বানানো হতো হুকা। এই হুকা দিয়েই আগের মানুষ ধুমপান করতো। হুকার আগায় তামাক, আগুনসহ ছাই। এবং হুকার নিচে নারিকেলের খোলে দিতো পানি। এরপর মুখ লাগিয়ে ধুমপান করতো।
আগের দিনে দেখা যেতো কৃষক ক্ষেতে গরু দিয়ে হালচাষ করতো, ধুমপানের নেশা হলেই ক্ষেত থেকে জুড়ে হাক ছাড়তো, এরপর তার গিন্নি (স্ত্রী) হুকা সাজিয়ে নিয়ে যেতো। হাল ছেড়ে ক্ষেতের আইলে বসে হুকা টানতো আর কাশি দিতো। এমনি দৃশ্য দেখা দিতো শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার নবীনগর গ্রামের তমিজউদদীনের বাড়িতে এবং মৃত বাহাজউদ্দীনের ছেলে শরাফত মিয়ার বাড়িতে।
সাদাকালো টেলিভিশন (টিভি) : বিজ্ঞানের বিস্ময়কর আবিস্কৃত রঙিন টিভি আবিষ্কারের পর থেকেই অকেজো সাদাকালো টেলিভিশন। সাদাকালো টেলিভিশন আবিষ্কার হওয়ার পর থেকে নানা কৌতুহল সৃষ্টি হয় মানুষের মনে। এটি ছিলো একমাত্র বিনোদন মাধ্যম। আগেকার দিনে বিটিভি চ্যানেলে প্রতি শুক্রবার (ছুটির দিনে) বিকেল ৩টায় বাংলা ছায়াছবি অনুষ্ঠিত হতো। সিনেমা দেখার জন্য বিকেল ২টার দিকেই সব কাজ শেষ করে টিভির সামনে বসতো ছোট বড় সবাই। কখন ৩টা বাজবে!
তখন টিভি চালানো হতো ব্যাটারি দিয়ে। সপ্তাহে ১দিন দূরের বাজার থেকে সাইকেল দিয়ে চার্জ করে আনতো। আহ! কত রঙিন ছিলো তখনকার সময়। বর্তমানে মানুষ স্মার্ট ফোনে একা একা বিনোদন নিচ্ছে। আগেকার দিনে পরিবারের সবাই মিলে একসাথে বসে সাদাকালো টিভি দেখতো। তখনকার সময়ে জনপ্রিয় নায়ক ছিলেন রাজ্জাক, আলমগীর, সালমান শাহ, মান্না। নায়িকাদের মধ্যে ছিলেন শাবানা, মৌসুমি, শাবনুর, পপি ও পূর্ণিমা।
বেয়ারিং গাড়ি: বিভিন্ন গাড়ির চাকা বা মেশিনে বেয়ারিং ব্যবহৃত হয়। যখন এটার মেয়াদ শেষ হয় তখন খুলে রাখা হয়। এই পরিত্যক্ত বেয়ারিং দিয়ে আগেকার দিনের ছেলেরা কাঠ বাশ দিয়ে ও তিনটি বেয়ারিং দিয়ে গাড়ি তৈরি করতো। একজন গাড়িতে বসতো অন্যজন পিছনে বসে ধাক্কা দিতো। এইভাবে গ্রামের পথে পথে ঘুরে বেড়াতো। বর্তমানে তা দেখা যায় না। এখনকার ছেলেপেলেরা স্মার্ট ফোনে আসক্ত হওয়ায় এগুলো খেলা খেলে না। তারা শুধু ভিডিও গেইমস, পাবজি- ফ্রিয়ার ফায়ার খেলায় ব্যস্ত।
বৌ-ছি, কানামাছি ও গোল্লাছুট খেলা: আগে ফোন ছিলো না তাই মাঠেঘাটে ছেলেপেলের অভাব ছিলো না। বিকেল নামলেই জায়গায় জায়গায় ছুটাছুটি করতো এলাকার শিশুকিশোর। একেকদলে একেকটা খেলায় ব্যস্ত থাকতো। কেউ বৌ-ছি কেউ গোল্লাছুট কেউ বা কানামাছি খেলতো। আসুন জেনে নেই কিভাবে কোন নিয়মে এগুলো খেলা হতো:-
বৌ-ছি : ❝ছেলেমেয়েরা দুই দলে ভাগ হতো। টস করে যাদের নাম উঠতো তারা আগে ছি (দম) দিতো। তাদের দল থেকে একজনকে কয়েক ফুট দূরে গোল দাগ দিয়ে বউ বানাইয়ে রেখে বাকি খেলোয়াড়রা ছি দিতো। দৌড়াতে দৌড়াতে এক দমে কিছু ছন্দ বলতো আর অন্যদলের খেলোয়াড়দের দৌড়ানি দিতো। এই সুযোগে বউ তাদের বাকি খেলোয়াড়রা যেখানে জড়ো হইয়ে আছে সেখানে যেতো❞
গোল্লাছুট :❝ বৌ-ছি খেলার মতো দুইটি দল থাকতো। এক দল গোল দাগের মধ্য থেকে কোনো দম ছাড়াই দৌড়াইয়ে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করতো। এদের মধ্যে একজনকে গোল্লা রাখা হতো। যদি দৌড়ানির সময় অন্য দলের খেলোয়াড় ছুতে পারে তাহলে ওই খেলোয়াড় মরা বলে গণ্য করা হয়।❞
কানামাছি : ❝এই খেলায় একজনের চোখ বেধে অন্যরা তার আসেপাশেই থাকবে। যদি অন্য কাউকে ধরতে পারে তখন তাকে চোখ খোলে যাকে ধরবে তাকে চোখ বেধে দেওয়া হয়। এভাবেই কানামাছি খেলা হতো❞
নব্বই দশকের মানুষ যা যা করেছে বা দেখেছে বর্তমান প্রজন্ম বা আগামী প্রজন্ম তা করতে হইতো পারবে না। যুগের সাথে তাল মিলিয়ে সভ্যতা পরিবর্তন হচ্ছে। এখন যা দেখা যাচ্ছে হইতো আগামী প্রজন্মে আরও উন্নত কিছু দেখবে। আগামী প্রজন্ম যা দেখবে তার পরের প্রজন্ম হইতো তাদের থেকেও উন্নত কিছু দেখবে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
