বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

এক্সপ্রেসওয়েতে বিশেষ অভিযান, ২ দিনে ৩৪৩ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

দেশের একমাত্র এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশের মাদারীপুর জোন।  অতিরিক্ত গতিতে যানবাহন চালনার অভিযোগে এই দুই দিনে মোট ৩৪৩টি মামলা হয়েছে।

দেশের একমাত্র এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশের মাদারীপুর জোন।  অতিরিক্ত গতিতে যানবাহন চালনার অভিযোগে এই দুই দিনে মোট ৩৪৩টি মামলা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এ অভিযান চলেছে বুধবার (২৯ মার্চ) পর্যন্ত।

হাইওয়ে পুলিশের ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি টিমে ১০ জন পুলিশ সদস্যকে অন্তর্ভুক্ত করে চারটি টিম গঠন করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কে উভয় প্রান্তে দুটি করে মোট চারটি টিম প্রতিদিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করছে। টিমগুলোর কার্যক্রম সার্বিকভাবে তদারকি করছেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

কার্যালয় সূত্রে আরও জানা গেছে, প্রথম দিন সোমবার ১৯৬টি মামলা দায়ের করা হয়েছে এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ১৪৭টি মামলা হয়েছে।

পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলা ফেরাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে চালকদের সচেতন করা হচ্ছে অপরদিকে আইন ভঙ্গ করে কেউ অতি গতিতে গাড়ি চালালে তাকে মামলা দিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, এই অভিযান বেশ ফলদায়ক হয়েছে, দু’দিনের অভিযানেই সড়কে শৃঙ্খলা ফিরেছে। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অধিকাংশ চালকই স্বাভাবিক গতিতেই গাড়ি চালাচ্ছেন। এ কারণেই প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন মামলা কম হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, বেশিরভাগ দুর্ঘটনা অতিরিক্ত গতির কারণেই ঘটে থাকে, তাই গতি নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও তৎপর থাকবে হাইওয়ে পুলিশ।

এই বিভাগের আরো খবর