৮৫ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি জামায়াতের প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে দলের শীর্ষ ও কেন্দ্রীয় পর্যায়ের বহু হেভিওয়েট নেতা মনোনয়ন পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩) এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া স্থায়ী কমিটির ১৪ সদস্যের মধ্যে ৯ জনসহ ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও উপদেষ্টা পর্যায়ের অন্তত ৮৫ জন শীর্ষ নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ না করলেও স্থানীয় পর্যায়ে প্রায় ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে প্রায় ৮৫টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি হচ্ছেন জামায়াতের প্রার্থীরা, যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন।
উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত দুই দলের প্রার্থীদের মুখোমুখি লড়াই জমে উঠেছে। পঞ্চগড়-১ আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের বিপরীতে লড়ছেন জামায়াত নেতা ইকবাল হোসাইন। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. দেলাওয়ার হোসেন। দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার বিপরীতে লড়ছেন জামায়াতের অ্যাডভোকেট ময়নুল আলম।
রাজশাহী ও রংপুর অঞ্চলেও প্রতিদ্বন্দ্বিতা তীব্র। রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনুর বিপরীতে আছেন জামায়াত নেতা ডা. জাহাঙ্গীর, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিপরীতে অধ্যাপক ইউনুস আলী, সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিপরীতে অধ্যাপক জাহিদুল ইসলাম।
দক্ষিণাঞ্চলে খুলনা, যশোর, ভোলা ও বরিশালেও বড় লড়াইয়ের আভাস। খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মদ আলী আসগরের প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ভোলা-৩ আসনে বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বিপরীতে লড়বেন জামায়াতের মুহা. নিজামুল হক নাঈম। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবুর রহমান সারোয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের অ্যাডভোকেট মোয়াযযম হেলাল।
রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও দুই দলের শীর্ষ নেতারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতায়। ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের বিপরীতে জামায়াতের অধ্যক্ষ শাহিনুল ইসলাম, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৫ আসনে বিএনপির শফিকুল ইসলাম মিল্টনের বিপরীতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
চট্টগ্রাম অঞ্চলেও প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে চলেছে। চট্টগ্রাম-১০ আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিপরীতে লড়ছেন জামায়াতের অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, আর কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল্লাহ আল ফারুক।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনে বিএনপি ও জামায়াত উভয় দলের আলাদা প্রার্থী মাঠে নামানো জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একদিকে বিরোধী ভোট ব্যাংক বিভক্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে দ্বন্দ্বও বেড়ে যেতে পারে বলে মনে করছেন তারা।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
