মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩
মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা : আব্দুল ওদুদ এমপি
চাঁপাইনবাবগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।বর্তমান সরকার মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছে। মাদরাসা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার রেহাইচর এলাকায় নবাবগঞ্জ মহিলা ফাযিল মাদরাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল ওদুদ এমপি বলেন- কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা বলা চলে এ যাবৎকাল অবহেলিতই ছিল। এ পর্যন্ত কোনো সরকারকেই কওমি শিক্ষা ব্যবস্থার প্রতি তেমন গুরুত্ব দিতে দেখা যায়নি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা মঙ্গলময় এবং গুরুত্বপূর্ণ তা যে কোনো সচেতন মানুষ একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। একজন উদার ও বড় মনের নেতা হওয়ার কারণে তিনি সব ধরনের বাধা-বিঘœ উপেক্ষা করে কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়ে সমাজের মূলস্রোতে নিয়ে এসেছেন। এসব সম্ভব হয়েছে, মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী আগ্রহী ছিলেন বলেই।
তিনি আরো বলেন- দেশ স্বাধীন হবার পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, কাকরাইলে দেশী-বিদেশী ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ করেছেন, ইজতেমার ব্যবস্থা করেছেন। তাঁরই কন্যা দেশের ৬৪ জেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। অথছ, বিএনপি-জামায়াত বলে আওয়ামী লীগ ইসলাম বিরোধী।
তিনি বলেন- আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণ, হজরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে।’ সেজন্য আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. সোহরাব আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার, পৌর আওয়ামী লীগ ১১নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল্লাহ আল মেহেদী। স্বাগত বক্তব্য দেন মাদরাসার প্রধান শিক্ষক এম কাফী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আব্দুল বারী।
এর আগে, আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের নতুন হাট নামোশংকরবাটি কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
