শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬  

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর ৬০ লাখের বেশি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন ও জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন দেশ পেয়েছে মানুষ।

 

তিনি আরও বলেন, “মানুষ চায় উন্নয়নের পরিবর্তন, অর্থনৈতিক গণতান্ত্রিক পরিবর্তন চায় মানুষ। উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে। আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে।” নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এই আহ্বান জাতীয় ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছে। মির্জা ফখরুলের বক্তব্যে দলের নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি দেশ গড়ার দায়িত্ব সবার ওপর বর্তায় বলে তুলে ধরা হয়েছে।

এই বিভাগের আরো খবর