প্রবাসীদের ভোটে নজর দিয়ে অনলাইন সদস্যপদ কার্যক্রমে গতি বিএনপির
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটারদের দিকে নজর দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা মনে করছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ শুধু সরকারের নয়, বিএনপির দীর্ঘদিনের দাবি। এ লক্ষ্যেই দলটি বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচি হাতে নিয়েছে এবং প্রবাসীদের ভোটে অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে।
এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বিদেশে থাকা বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রম শুরু করেছে। যেসব দেশে এ কার্যক্রম চলছে, সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রবাসীদের সহায়তা করছেন।
আগামীকাল (রোববার) প্রবাসীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করবে দলটি। ঢাকার গুলশানে লেকশোর হোটেলের লা ভিটা ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতারা বলছেন, প্রবাসীদের জন্য অনলাইন সদস্যপদ কার্যক্রম চালুর মাধ্যমে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। এতে দলীয় কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়বে এবং দেশের রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের মোট ভোটার প্রায় সাড়ে ১২ কোটি। এর মধ্যে ১০ শতাংশের বেশি প্রবাসে অবস্থান করছেন। ইসির তথ্যমতে, ৪০টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যার মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি—৪০ লাখেরও বেশি। এদের ৭০ শতাংশের মতো ভোটারের এনআইডি আছে বলে ধারণা করা হচ্ছে। ইসি আশা করছে, অন্তত ৫০ লাখ প্রবাসী এবার ভোট দিতে পারবেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসীরা এবার ডাক বিভাগের সহযোগিতায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এতে মুখের ছবি ও এনআইডি যাচাইয়ের পর ডাকযোগে ব্যালট পাঠানো ও ফেরত পাঠানোর ডিজিটাল ব্যবস্থা থাকবে।
বিএনপি মনে করে, এই প্রক্রিয়া শুধু ভোটাধিকারই নয়, প্রবাসীদের সঙ্গে দলের সম্পর্কও আরও গভীর করবে। প্রবাসে থাকা নেতাকর্মীরা এখন সহজেই অনলাইনে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য হতে পারবেন। দলটির নেতারা বলছেন, এটি দেশের বাইরে বিএনপির আর্থিক শৃঙ্খলা ও তথ্য-উপাত্ত ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে এবং প্রযুক্তিনির্ভর সংগঠন গঠনের পথে নতুন অধ্যায় খুলবে।
আগামী মঙ্গলবার প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়ে এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, “আমরা মাঠে নেমেছি। বাঙালি অধ্যুষিত এলাকায় ইউনিট কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করছে। আশা করছি, প্রবাসে এই উদ্যোগ ফলপ্রসূ হবে।”
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, “লস অ্যাঞ্জেলেসে এনআইডি কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছি। এতে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যা ভোটের সময় বিএনপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিএনপির আশা, প্রবাসীদের ভোটে এবার তাদের নির্বাচনী সমীকরণে নতুন সম্ভাবনা তৈরি হবে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
