চিরবিদায় ‘আপসহীন নেত্রী’: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫
এক দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়ের অবসান হলো। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ সকাল সোয়া ৭টার দিকে নিশ্চিত করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’ মৃত্যুর সময় তাঁর শয্যাপাশে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম (পুতুল) ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর মাত্র ৩৬ বছর বয়সে তিনি বৈধব্য বরণ করেন। দলের কঠিন সময়ে ১৯৮২ সালে বিএনপির সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে আসেন তিনি।
১৯৮৩ সালে ৭-দলীয় ঐক্যজোট গঠন করে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের ডাক দেন। ১৯৯১ সালের নির্বাচনে অভাবনীয় বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ২৩টি সংসদীয় আসনে নির্বাচন করেছেন এবং কোনোটিতেই পরাজিত হননি। ১৯৮৬ সালের নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রাম আর ত্যাগে ভরা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সেনানিবাসে বন্দী ছিলেন। পরবর্তীতে ‘ওয়ান-ইলেভেন’-এর সময় এবং ২০১৮ সালে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় তাঁকে কারাবরণ করতে হয়। পুরান ঢাকার পরিত্যক্ত নির্জন কারাগারে বন্দিত্বের সময় তাঁর স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। অভিযোগ ওঠে ‘স্লো পয়জনিং’-এর। উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশ যাওয়ার আবেদন করলেও তৎকালীন সরকার তা প্রত্যাখ্যান করে। গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি পূর্ণ মুক্তি পান।
চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ফিরলেও বয়স ও দীর্ঘ রোগযন্ত্রণা তাঁর শরীরকে জীর্ণ করে দিয়েছিল। গত ২৩ নভেম্বর তাঁকে শেষবারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আজ সকালে চিরবিদায় নিলেন ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত এই নেত্রী।
স্বামীর অকাল প্রয়াণ, কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং দীর্ঘ প্রবাসে থাকা বড় ছেলের অনুপস্থিতি—সব শোক পাথরচাপা দিয়ে তিনি এদেশের রাজনীতির এক ধ্রুবতারা হয়ে ছিলেন। আজ তাঁর এই বিদায়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
