বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৪

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫  

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক বিশেষ শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

 

 তিনি উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ সংগ্রাম ও জাতির প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার চলতি মাসেই তাঁকে ‘রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করেছিল। গণতন্ত্রের বাতিঘর: প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই জাতি বারবার স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।

 

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার সফল প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলোর প্রশংসা করে ড. ইউনূস বলেন-মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।  ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন। রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল ছিলেন; কোনো নির্বাচনেই তিনি কখনো পরাজিত হননি।

এই বিভাগের আরো খবর