বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৫

খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন হাসিনা:রুহুল কবীর রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫  

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ও শারীরিকভাবে নিশ্চিহ্ন করার সব চেষ্টা করেছেন।

 

শনিবার হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন: “টেলিভিশনে দেখেছি, দেশনেত্রী হেঁটে কারাগারে গিয়েছিলেন, কিন্তু ফিরেছেন হুইলচেয়ারে। শেখ হাসিনা তাকে ‘পথের কাঁটা’ ভেবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন। দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার চরম অপব্যবহার করেছেন।”

 

তিনি আরও বলেন, এত হুমকি-ধমকি ও ষড়যন্ত্রের মধ্যেও খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, “আপনি গুণী মানুষ। এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা – যেন কেউ বাড়ি থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারে।”

 

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

এই বিভাগের আরো খবর