খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনী অভিযানে বিএনপি, প্রার্থিতা ২৩৭ আসনে
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিজেও ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে প্রথমে খালেদা জিয়ার প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও, ৫ আগস্টের অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তাঁকে রাজি করানো হয়। ফলে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে।
এবারের নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির ১২ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। বয়োজ্যেষ্ঠ নেতা জমির উদ্দিন সরকার প্রার্থী না হলেও তাঁর ছেলে মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
বিএনপির ঘোষিত প্রার্থীদের তালিকায় নতুন মুখ হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩) এবং ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪)।
ঢাকার ২০ আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে; বাকি সাতটি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে। দলীয় নেতারা জানাচ্ছেন, সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা বিবেচনা করেই এসব আসনে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
সোমবার বিকেলে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় আসে।
ঘোষিত ২৩৭ আসনের প্রার্থীদের মধ্যে ১০ জন নারী। তাঁদের মধ্যে রয়েছেন খালেদা জিয়া, তাহসিনা রুশদীর, শামা ওবায়েদ ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, আফরোজা খান রিতা, সানসিলা জেবরিন, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম ও ফারজানা শারমিন।
দলীয় মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, এটি প্রাথমিক তালিকা; প্রয়োজন হলে স্থায়ী কমিটি প্রার্থিতা পরিবর্তন করতে পারবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শুরুতে তফসিল প্রকাশের কথা রয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে প্রার্থীদের তালিকা ঘোষণা করার মধ্য দিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করল।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
