কালীগঞ্জে কর্মহীন জীবনে বিলের শাপলায় জীবন জীবিকা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩
গাজীপুর জেলার কালীগঞ্জের বেলাই বিলের শাপলা যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্ষাকালে বিলের বিস্তীর্ণ ধানী এলাকা পানিতে ডুবে যায়। বিস্তীর্ণ এ ডুবো জমিতে এ সময় প্রচুর পরিমাণে লাল, সাদা ও হালকা গোলাপী রংয়ের শাপলা ফুল ফুটে। এক সময়ের মূল্যহীন এ শাপলা এখন বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তাই প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই বিস্তীর্ণ বেলাই বিলে ডিঙি নৌকা নিয়ে শাপলা কুড়াতে বেরিয়ে পড়েন স্থানীয় প্রায় শতাধিক পরিবারের সদস্য। কুড়ানো শাপলার বিক্রির আয়ে চলছে তাদের জীবন ও জীবিকা, ছেলে মেয়েদের লেখাপড়া।
ভরা বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন বেলাই বিলে প্রাকৃতিকভাবেই অসংখ্য শাপলা জন্মে। এই বিলে জেলেরা মাছ শিকারের পাশাপাশি দিনের কয়েক ঘণ্টা শাপলা কুড়িয়ে আয় করছেন অতিরিক্ত টাকা। কুড়িয়ে আনা শাপলা স্থানীয় ভাবে সংগ্রহ করে পাইকাররা রাজধানী ঢাকার বিভিন্ন পাইকারি সবজির বাজারগুলোয় বিক্রি করছেন। প্রতিদিন এ অঞ্চল থেকে অন্তত মাঝারি সাইজের ৭/৮টি পিকআপ ভ্যান শাপলা নিয়ে ঢাকায় যাচ্ছে। শাপলা সবজি হিসেবে সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কর্মহীন বেকার, কৃষি শ্রমিক ও জেলে শাপলা কুড়িয়ে অর্থ উপার্জন করতে পারছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, নাগরী, তুমলিয়া ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন বেলাই বিল এখন বর্ষার পানিতে টইটম্বুর। বিলের বিভিন্ন স্থান থেকে ছোট নৌকা, কোসা, ডিঙ্গিতে করে অসংখ্য শাপলা কুড়িয়ে আনা হচ্ছে স্থানীয় সড়কের পাশে। সেখানে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকা পাইকাররা দরদাম ঠিক করে শাপলার আঁটি গুনে গুনে পিকআপে তুলছেন। বক্তারপুর এলাকার মুরাদ, নুর হোসেন, আমির হোসেন, শাজাহান, দেলোয়ার, বলাই রাম জানান, বিলে এখন পানির গভীরতা প্রায় ৬ থেকে ৮ হাত। বৃষ্টি কম হওয়ায় এ বছর বিলে শাপলার পরিমাণ তুলনামূলক ভাবে কম। পানি বৃদ্ধি পেলে শাপলার উৎপাদনও বৃদ্ধি পাবে। আমাদের এলাকায় এসময় তেমন কাজ থাকে না। তাই প্রতিদিন ভোরে বিল থেকে শাপলা তুলে বিক্রি করছি। চার পাঁচটি শাপলা দিয়ে তৈরী এক আটি ৬ টাকা দরে আমরা পাইকারদের কাছে বিক্রি করি। এতে একেক জনের প্রতিদিন প্রায় ৬শ থেকে ৮শ টাকা কামাই হচ্ছে। এ টাকায় তারা সংসারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচও বহন করতে পারছেন। কার্তিক মাস পর্যন্ত বেলাই বিলে শাপলা কুড়াবেন তারা। বক্তারপুর এলাকার শিক্ষক আবুল কালাম খান জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন শহুরে বাজারে শাপলা সহজলভ্য ও জনপ্রিয় সবজি। সকালে নৌকা থেকে শাপলা সংগ্রহ করে পাইকাররা ঢাকার মোহাম্মদপুর, রায়েরবাজার, কারওয়ান বাজার ও মহাখালী কাঁচা বাজারসহ বিভিন্ন সবজির পাইকারি বাজারে নিয়ে বিক্রি করছেন। দামে কম ও সুস্বাদু হওয়ায় গ্রামগঞ্জে কিংবা শহরের মানুষের কাছে শাপলা সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষায় প্রাকৃতিক ভাবেই শাপলা ফোটে। ঠিক মতো সংগ্রহ করে বাজারজাত করতে পারলে এটিও আয়ের ভালো উৎস হতে পারে। শাপলা একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি। সাধারণ শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। শাপলাতে থাকা গ্যালিক এসিড এনজাইম ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে। শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আলুর চেয়ে সাত গুণ বেশি। শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য উপকারী। এটি শরীরে কোলেষ্টেরলের মাত্রা কমায়। ডায়াবেটিক রোগীদের জন্যেও শাপলা অত্যন্ত উপকারী। শরীরকে শীতল রাখতে
শাপলার জুড়ি মেলা ভার।
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
