এক স্ত্রীকে নিয়ে ‘দুই স্বামী’র মারামারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩
থানায় খোকন মিয়া, আইরিন সুলতানা ও কবির হোসেন
সিলেটে প্রকাশ্যে এক নারীকে নিয়ে ঘটেছে অদ্ভুত কাণ্ড। দুই ব্যক্তি ওই নারীকে স্ত্রী দাবি করে টানাটানি করেন। এমনকি ওই দুজনের মাঝে মারামারিও হয়। শেষপর্যন্ত ঘটনাটি পুলিশে গড়ায়।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় নগরের লামাবাজারের আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সামনে ঘটে এই ঘটনা। দুই ব্যক্তিরই দাবি, আইরিন সুলতানা (৩৫) নামে ওই নারী তাদের বৈধ স্ত্রী। বিষয়টি জটিল হওয়ায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তাদের পুলিশের হাতে তুলে দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
আরও পড়ুন: যেসব ক্ষেত্রে সাময়িকভাবে বিয়ে করা নিষিদ্ধ
তিনি জানান, ২০০৪ সালের ২৯ নভেম্বর মো. খোকন মিয়ার (৪৫) সঙ্গে বিয়ে হয় আইরিন সুলতানার। খোকন মিয়া চাঁদপুরের শাহারাস্তি থানার বাদিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে। আর আইরিন সুলতানা কুমিল্লার দেবীদ্বার থানার শাহজাহান মিয়ার মেয়ে।
বিয়ের পর তাদের ঘরে চার সন্তান জন্ম হয়। বর্তমানে বড় ছেলের বয়স ১৭, ছোট ছেলের চার। আর দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বয়স ১৩ ও মেঝো মেয়ের সাত বছর।
ওসি আরও জানান, ২০১৮ সালের তাদের সংসারে অশান্তি দেখা দিলে স্বামী খোকনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন আইরিন। এরপর থেকে তারা দুজন আলাদা থাকছেন। এর মধ্যে দুই ছেলে স্বামীর কাছে ও দুই মেয়ে স্ত্রীর কাছে থাকছে।
আরও পড়ুন: বাড়লো বিয়ে ও তালাকের খরচ
এদিকে কুমিল্লার কবির হোসেন (৩৬) নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আইরিনের। এরপর প্রেমিকাকে বিয়ে করতে গত বছরের ১৭ সেপ্টেম্বর সৌদি থেকে বাংলাদেশে আসেন কবির। এর এক মাস পর ৭ অক্টোবর আইরিনকে ঢাকার যাত্রাবাড়ীতে এক কাজী অফিসে নিয়ে বিয়ে করেন কবির। এরপর ঢাকায় ইউনিক হাসপাতালে নার্সের চাকরি শুরু করেন আইরিন। ফলে তিনি দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। অন্যদিকে কবির থাকতেন দাউদকান্দিতে। মাঝেমধ্যে ঢাকায় এসে আইরিনের সঙ্গে থাকতেন কবির।
আরও পড়ুন: বিয়ে করে দাম্পত্য জীবনে সুখী হবেন যেভাবে
শাহপরাণ থানার ওসি আরও বলেন, চলতি বছরের ১০ জানুয়ারি কবির ও আইরিন দুজন সিলেটে গিয়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। আর দক্ষিণ সুরমার একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ নেন কবির। অন্যদিকে আইরিন আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে চাকরি নেন।
এই সংবাদ আবার জানতে পারেন আইরিন সুলতানার প্রথম স্বামী খোকন। এরপর তিনি বুধবার বিকেলে আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সামনে যান। সেখানে পেয়ে যান আইরিনকে। তখন আইরিনের সঙ্গে কবিরও ছিলেন। এরপর খোকন তার ভগ্নীপতি ওয়াহিদকে নিয়ে কবিরকে মারধর করেন। সেখানে দুই পক্ষরই মারামারি হয়।
আরও পড়ুন: অন্যের বউকে বিয়ে করে বিপাকে ক্রিকেটার নাসির
একপর্যায়ে আইরিন ও কবিরকে ধরে শাহজালাল উপশহরের তেররতনে নিয়ে যান খোকন। এরপর খোকন তাদের নিয়ে সিলেট সিটি করপোরেশনের ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেবেকা আক্তার লাকীর কাছে যান। লাকি এই কথা শুনে তাদের শাহপরাণ থানা পুলিশের হাতে তুলে দেন।
কাউন্সিলর বলেন, বিষয়টি খুবই জটিল। দুই স্বামীর দাবি, তারা নাকি আইরিনকে বিয়ে করেছেন এবং এর প্রমাণ রয়েছে। তাই তিনজনকেই আমি পুলিশের হাতে তুলে দিয়েছি।
আরও পড়ুন: নিজেকে নিজে বিয়ে করা কে এই তরুণী?
শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ঘটনাস্থলটি লামাবাজার কোতোয়ালি থানায় হওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য তাদের কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
