এক বাগান থেকেই ২৫ লাখ টাকার কমলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের আবু জাহিদ মো. ইবনুল ইকরাম জুয়েল। গত ১১ বছর আগে কোষারাণীগঞ্জ ইউনিয়নের মালঞ্চা গ্রামে ৩ বিঘা জমির উপরে করেছেন ভারতীয় দার্জিলিং জাতের কমলার বাগান ‘অরেঞ্জ ভ্যালি’। বাগানে আছে আড়াইশ গাছ।
অষ্টমবারের মতো চলতি মৌসুমের ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কমলা সংগ্রহ। ১১ বছর আগে চারাগুলো জেলা হর্টিকালচার থেকে প্রতি চারা ৫ টাকা করে কিনেছিলেন তিনি। গত মৌসুমে আড়াইশ গাছ থেকে ১৫ লক্ষাধিক টাকার কমলা বিক্রি করছেন তিনি।

বাগানের গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে বড় বড় কমলা। কমলার ভারে নুয়ে পড়েছে গাছের ডালপালা। এ যেন এক নয়নাভিরাম ও মনমুগ্ধকর দৃশ্য। প্রাকৃতিক পরিবেশে এমন অপরূপ দৃশ্য দেখতে শীতকে উপেক্ষা করে স্থানীয়দের মতো প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসছেন বাগানে। এতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাগানটি। দেখে অভিভূত ও অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই।
এসব কমলা বাগানেই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। কমলার বাগানটি হওয়ার ফলে যেমন পুষ্টি ও ভিটামিনের চাহিদা পূরণ হচ্ছে; তেমনই বাগন রক্ষণাবেক্ষণে ২৫ জনের হয়েছে কর্মসংস্থান।

বাগান দেখতে এসে দুর্নীতি দমন কমিশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আব্দুল করিম বলেন, ‘অফিসিয়াল কাজে ঠাকুরগাঁওয়ে এসেছিলাম। অনেকের কাছে পীরগঞ্জে কমলার কথা শুনেছি। যাওয়ার পথে। দেশের মধ্যে এমন সফল বাগান করেছেন। এখানকার মতো অনেকেই এমন বাগান করতে পারেন।’
দিনাজপুর চিরির বন্দর থেকে আগত সিরাজুল মনি শুভ বলেন, ‘আমরা কয়েকজন মিলে এসেছি বাগানটি দেখেতে। দেখে খুবই অভিভূত হলাম, বাংলাদেশে এমন কমলা হতে পারে ভাবাই যায় না। আমরাও কয়েকজন মিলে এমন বাগান করার উদ্যোগ নিয়েছি। এখান থেকেই চারা নিয়ে যাবো।’

বাগান দেখতে এসেছিলেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ও জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী। বাগান সম্পর্কে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দার্জিলিংয়ে গিয়ে কমলা খেয়েছি। আজকে এখানকার কমলা খেলাম। এ কমলা স্বাদে-গুণে একই। আশা করি এ সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যবস্থা নেবেন। তাহলে প্রতিটি উপজেলায় এমন বাগন গড়ে উঠবে।’
উদ্যোক্তা ও অরেঞ্জ ভ্যালির মালিক আবু জাহিদ মো. ইবনুল ইকরাম জুয়েল জাগো নিউজকে বলেন, ‘দার্জিলিং অরেঞ্জ কাল্টিভিশন অ্যান্ড ট্যুরিজম করার লক্ষ্যে এ বাগান করা। অর্গানিক পদ্ধতিতে বাগান করেছি। কীটনাশক ব্যবহার করা হয় না। গত মৌসুমে আড়াইশ গাছে ৩শ মণ কমলা ১৫ লাখ টাকায় বিক্রয় করেছি। এবার ২৫ লক্ষাধিক টাকার কমলা বিক্রি করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘১১ বছর আগে জেলা হর্টিকালচার থেকে প্রতিটি চারা ৫ টাকা করে ৩০০ চারা কিনেছিলাম। তখন আমার ৩ বিঘার বাগানে ৪ লাখ টাকা খরচ হয়। আমি আরও ২ বিঘা জমিতে নতুন করে কমলার চাষ শুরু করেছি। ২ বিঘা জমিতে মাল্টার ২০০ গাছ রোপণ করেছি। আগামী বছরে মাল্টা বাজারজাত করতে পারবো। এসব কমলা ও মাল্টা চাষ খুবই সহজ ও স্বল্প খরচে চাষ করা যায়। কেউ এমন বাগান করতে চাইলে সর্বপ্রকার সহযোগিতা করব।’
বাগানের শ্রমিক সুজন আলী ও সৌম দেব শর্মা বলেন, ‘বাগানে আমরা ২০-২৫ জন কাজ করি। যা বেতন পাই, তাতে সংসার ভালোই চলে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার মানুষ আসে। বাগানের কমলা বাইরে নিয়ে বিক্রি করতে হয় না। যারা আসেন, তাদের চাহিদা অনুযায়ী কমলা দিতে পারছি না এবার।’
এ ফলের চাষ সম্প্রসারণে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা লাইলা আঞ্জুমান বেগম।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘উত্তরবঙ্গে কমলা চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে শীত মৌসুমে অনেক দূর থেকে কমলা কিনতে ও খেতে আসছেন। এটিকে কেন্দ্র করে পর্যটনেরও সম্ভাবনা রয়েছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। অন্যরাও জুয়েল সাহেবর কাছ থেকে পরামর্শ নিয়ে এমন কাজ করতে পারেন।’
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
