আলোচনার দরজা খোলা রাখছে বিএনপি
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নিজেদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করে বাস্তবায়নের উদ্যোগে বিএনপি ক্ষোভ প্রকাশ করলেও তারা আলোচনার পথ বন্ধ করতে চায় না। দলটির অবস্থান, আলোচনার মাধ্যমেই এ সনদ বাস্তবায়নের সমাধান হওয়া উচিত। তারা আশা করছে, সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনে পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। সরকার থেকে ডাক এলে বিএনপি এতে সাড়া দেবে এবং তাদের অবস্থান স্পষ্টভাবে জানাবে।
বিএনপি চায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। এ ইস্যুতে জামায়াত কর্মসূচি শুরু করলেও বিএনপি আপাতত কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না। তারা মনে করে, এখনই উত্তেজনাপূর্ণ অবস্থান নিলে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার মাধ্যমে অর্জিত অগ্রগতি নষ্ট হতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“মতভেদ থাকলেও আমরা মূল সনদে স্বাক্ষর করেছি। জনগণ যদি আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে, আমরা তখন বিষয়গুলো পার্লামেন্টে নিয়ে গিয়ে দেশের প্রয়োজনীয় পরিবর্তন আনব।”
দলটি মনে করে, সার্বিক বাস্তবতা বিবেচনায় সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করবে। বিএনপির মিডিয়া সেলের সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, একই দিনে দুই ভোট আয়োজন যৌক্তিক, সাশ্রয়ী ও বাস্তবসম্মত। এতে সরকারের প্রায় ৩ হাজার কোটি টাকা সাশ্রয় হবে এবং অতিরিক্ত প্রস্তুতিরও প্রয়োজন নেই।
বিএনপির আশঙ্কা, গণভোট আগে হলে জাতীয় নির্বাচন পেছাতে পারে, যা গণআন্দোলনের গতি ব্যাহত করতে পারে। তাদের মতে, কিছু পক্ষ নির্বাচন প্রক্রিয়া বানচাল করতে চায়, তাই একসঙ্গে দুই ভোটই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ।
গত ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতভেদ থেকেই যায়। গত মঙ্গলবার ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বাস্তবায়ন সুপারিশ পেশ করেন। এতে বলা হয়, সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
তবে বিএনপির অভিযোগ, তারা যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, তা সুপারিশে রাখা হয়নি। দলটির মতে, এটি জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণার শামিল। তবুও তারা সুপারিশ প্রত্যাখ্যান করছে না, যাতে তাদের সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা না যায়।
বিএনপি মনে করে, সংস্কার বাস্তবায়নে তারাই সবচেয়ে বড় অংশীজন। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে দাবি তারা জানিয়ে আসছে, তা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে প্রকাশ পেয়েছে—যা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে বলে তাদের অঙ্গীকার।
গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“যেসব বিষয়ে ঐকমত্য হয়নি বা ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছিল, সেগুলো উপেক্ষা করে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সুপারিশ জাতিকে ঐক্যের বদলে বিভক্ত করবে।”
রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সরকার বা কমিশনের ব্যাখ্যা না আসায় ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মতে, যদি বিএনপির অভিযোগ সঠিক হয়, তবে ব্যাখ্যা দেওয়া জরুরি; আর যদি ভুল হয়, তাও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
“যেসব সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতে নোট অব ডিসেন্টসহ প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আর জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়া উচিত।”
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
