আগামী নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভূমিকা নিতে হবে।
ষড়যন্ত্রকারীরা আবার দলবেধে মাঠে নেমেছে। তাই আগামীতে কোনো ভুল করা যাবে না। ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্ত হবে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌঁছেছে, সেখান থেকে পিছে ফেরার কোনো সুযোগ নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছে। একটার পর একটা মেগা প্রকল্প উদ্বোধনের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন আসছে। যার সুফল ভোগ করছে দেশের জনগণ। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর ঘোড়াশালে এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করবেন। ফলে কৃষকদের কাছে ইউরিয়া সার সহজলভ্য হবে।
বর্তমান সরকার শিল্পায়নে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন বিসিকে ১৬৭টি প্লট রয়েছে। এখানে শিল্প কারখানা গড়ে তোলার সব সুযোগ সুবিধা রয়েছে। এখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বেলাবোতে ৪শ একর জায়গাজুড়ে আরও একটি বিসিক শিল্প নগরী হবে। সেখানে আরও আড়াই লাখ মানুষের কর্মসংস্থান হবে। ফলে এ এলাকার মানষুকে অন্য জেলায় গিয়ে কাজ করতে হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করবে। নিরপেক্ষ পরিবেশে সবাই তার ইচ্ছে মতো ভোটাধিকার প্রয়োগ করবে। আর দেশের বিভিন্ন স্থানে আমরা বিসিকের মাধ্যমে শিল্প পার্ক করে উদ্যোক্তা সৃষ্টি করছি। ক্ষুদ্র-কুটির শিল্প ও হাতে তৈরি জিনিস যারা বানান তাদের বিসিক বিভিন্নভাবে সহযোগিতা করছে। ফলে তারা সহজেই স্বাবলম্বী হতে পারছে।
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুঁইয়া মোহন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিসিকের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, শিবপুরের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঁইয়া রাখিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য আলী হোসেন শিশিরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
- নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
- মন্ত্রী হওয়ার আভাস পেলেন মিলন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
