আখেরি মোনাজাতের প্রস্তুতি, ইজতেমার পথে মুসল্লিদের স্রোত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩
ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগপাড়ের ইজতেমা ময়দানে। ইজতেমার আখেরি মোনাজাতের আগে গোটা টঙ্গী মুখরিত হয়ে ওঠে দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায়। সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিভিন্ন ভাষায় বয়ান। ধর্মপ্রাণ মুসল্লিরা মনোনিবেশ করে ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন। এরই মধ্যে পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দুদিন অতিবাহিত হয়।
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৬তম আসর। বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মে. আশরাফ আলী। সকাল ৯টায় মাওলানা মোশারফ হোসেন তালিম করবেন। এরপর সাড়ে ৯টার দিকে ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী হেদায়েতী বয়ান শুরু করবেন।
হেদায়েতী বয়ান শেষে হলে দুপুর ১২টার দিকে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম। এ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী ।
আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে স্রোতের মতো আসেন। সকালেও মুসল্লিদের এ স্রোত আরও বাড়তে থাকে। ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়ক শুধু মুসল্লিদের ঢল।
এদিকে আখেরি মোনাজাতের জন্য রোববার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা নেই।
হেঁটেই ইজতেমার পথে
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলার মুসুল্লিরা ভোর থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে ছুটছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকায় মুসল্লিরা হেঁটে ইজতেমার ময়দানে আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত থাকবে। অনেকই যানবাহনের বিড়ম্বনা এড়াতে দু-একদিন আগেই টঙ্গীতে আত্মীয়-স্বজনদের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিয়েছেন।
টঙ্গীতে মুসল্লির ভিড়
ইজতেমার ৫৬তম আসরের শেষ মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে একদিন আগে থেকেই মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছ। টঙ্গী যেন এখন পুণ্যনগরীতে পরিণত হয়েছে। সেখানে এখন টুপি-পাঞ্জাবি পরা মানুষের ঢল নেমেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। এছাড়া দু-তিনদিন আগে থেকেই চিল্লাবদ্ধ ৬৪ জেলার কয়েক লাখ মুসল্লি ইজতেমাস্থলের নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন।
নিরাপত্তা জোরদার
ইজতেমার দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
মোনাজাতে বিশেষ ট্রেন-বাস
মুসল্লিদের জন্য রোববার সকাল থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন যাতায়াত করছে। বেশকিছু বাসও চলাচল করছে।
বিদেশি মুসল্লি
ইজতেমার দ্বিতীয় পর্বে ৬১টি দেশের আট হাজার মুসল্লি যোগ দিয়েছেন।
মুসল্লির মৃত্যু
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইজতেমায় আসা আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আবু তাহের (৬৫) নামের ওই বৃদ্ধের বাড়ি কিশোরগঞ্জে।
এ নিয়ে গত তিন দিনে ইজতেমায় ছয় মুসল্লি মারা গেছেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১৩ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয়। তা আখেরি মোনাজাতে শেষ হচ্ছে আজ।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
