শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
তবে কি বিনাচিকিৎসায় অন্ধ হবে চক্ষু ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার

তবে কি বিনাচিকিৎসায় অন্ধ হবে চক্ষু ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার

মহান আল্লাহর অফুরন্ত নেয়ামতের আরো একটি হলো দৃষ্টিশক্তি। যার চোখের আলো নেই সে কেবল জানে অন্ধত্বের অভিশাপ নিয়ে সারাটা জীবন কাটাতে কতটা কষ্টে হয় । বেঁচে থাকা যেন এক নরক যন্ত্রণা। কেউ জন্ম থেকে অন্ধত্বের অভিশাপে ভোগে আবার কেউ বা বিভিন্ন অসুখ বিসুখ কিংবা বড় ধরনে কোন দুর্ঘটনায় চোখের আলোকে চিরতরে  হারায়। 

এমনই একজন বুড়িচংয়ের ৩ বছরের ফুটফুটে শিশু মোঃ আরিফ। জন্মের ১বছর পর থেকে তার চোখ দুটি বাঁকা হয়ে যায়। দরিদ্র কৃষক পিতা বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা করাতে থাকেন। কিন্ত তার অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে ক্রমেই। তার সাথে ছেলে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে বাবার আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায়। এমনিতে হতদরিদ্র কৃষক। তার উপরে শিশু ছেলের এমন অসুখ। কি করবে এখন?

০১:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফুলচাষে প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা নির্বাহ  ৬০ কোটি টাকাফুল

ফুলচাষে প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা নির্বাহ ৬০ কোটি টাকাফুল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফুলচাষে প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা নির্বাহ করে এবছরে প্রায় ৬০ কোটি টাকার ফুল  বিক্রি হয়েছে ।উৎসব-পার্বণে সব শ্রেণীর বাঙালির প্রধান অনুষঙ্গ ফুল। তবে দুই দশক আগেও চাহিদার বেশির ভাগই আমদানি করতে হতো। সময়ের সঙ্গে এখন দৃশ্যপটও পাল্টে গেছে।

দেশেই চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল। বাণিজ্যিক চাষে বাড়ছে ফুলের উৎপাদন।দেশের ৭০ ভাগ ফুলের যোগান আসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোরের ঝিকরগাছা থেকে। বসন্ত উৎসব, ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ৬০ কোটি টাকা। আর ভালো উৎপাদন হওয়ায় ভালো দাম পাবার আশা করছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুলচাষীরা। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, গাঁদা, চন্দ্রমল্লিকা।

০৩:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

ঢাকার শহরে প্রতারক চক্রের নির্দিষ্ট কিছু ফাঁদ থেকে সতর্ক থাকুন

ঢাকার শহরে প্রতারক চক্রের নির্দিষ্ট কিছু ফাঁদ থেকে সতর্ক থাকুন

ঢাকাতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা চাকরী বা পড়াশুনার সুবাদে অনেক দিন বসবাস করে আসছেন তারা অনেক প্রতারণাই দেখেছেন। অনেকে আবার ভয়াবহ প্রতারণার স্কীকারও হয়েছেন। কেউ মামলা করে বিচারের দাবি করেন, কেউ সঠিক বিচার পান কেউবা আবার উল্টো হয়রানির স্বীকার হন। আবার অনেকেই লোক লজ্জা বা বড় কোন বিপদের ভয়ে এসব প্রতারণা গোপনেই সহ্য করে যান।

আজ আপনাদেরকে কিছু নির্দিষ্ট প্রতারণার সঙ্গে পরিচয় করিয়ে দিবো--

ফার্মগেটসহ ঢাকার বিভিন্ন স্পটে হঠাৎ দেখতে পাবেন, কোন শোরগোল বা কতগুলো মানুষ একজন মানুষকে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করুন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে।

০৩:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

কাশিয়ানীতে কোচিং সেন্টারে অভিযান, ৬ কোচিং সেন্টারে একশ’ জোড়া বেঞ্

কাশিয়ানীতে কোচিং সেন্টারে অভিযান, ৬ কোচিং সেন্টারে একশ’ জোড়া বেঞ্

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৬টি কোচিং সেন্টার সিলগালা ও একশ’ জোড়া বেঞ্চে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন আজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন।

০৬:৪১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এপিও ভুক্ত করনের দাবিতে পঞ্চগড়ে মানববন

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এপিও ভুক্ত করনের দাবিতে পঞ্চগড়ে মানববন

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পঞ্চগড়ে স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি  প্রদান করেছে পঞ্চগড় জেলা শিক্ষক-কর্মচারি ফেডারেশন।

গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে জেলার সকল স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।

০৪:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

বান্দরবানে ৮ মার্চ শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব

বান্দরবানে ৮ মার্চ শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব

বান্দরবানে শত বছরের ঐতিহ্যবাহী রাজপূন্যাহ উৎসব শুরু হচ্ছে ৮ মার্চ । ১৯ ফেবুয়ারী  মঙ্গলবার সকালে  বোমাং রাজার কার্যালয়ে  রাজপূর্ন্যহ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষনা দেন বোমাং রাজা উ: উচপ্রু ।
সংবাদ সম্মেলনে বোমাং রাজা প্রকেীশলী 

উচপ্রু চৌধুরী বলেন, তিনদিন ব্যাপী জুমের বাৎসরিক খাজনা আদায়ের অনুষ্ঠান ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব (পইংজ্রা) ৮ মার্চ শুরু হবে। এবারের রাজপূণ্যাহ হচ্ছে বংশ পরাম্পরায় ১৪১ তম রাজপূন্যাহ মেলা। ১৮৭৫ সালে ৫ম তম বোমাং রাজা সাক হ্ন ঞো’র আমল থেকে বংশ পরস্পরায় ধারাবাহিক ভাবে প্রতিবছর ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব হয়ে আসছে।

০৪:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

জবির সাংবাদিকদের ওপর হামলায়  রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

জবির সাংবাদিকদের ওপর হামলায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত চার সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

সোমবার সন্ধ্যায় রুরুর সভাপতি মর্তুজা নুর ও সাধারণ সম্পাদক আহমেদ ফরিদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

০২:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

হবিগঞ্জে বিএনপির গউছসহ ১৪ নেতাকর্মী কারাগারে

হবিগঞ্জে বিএনপির গউছসহ ১৪ নেতাকর্মী কারাগারে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় হবিগঞ্জে ভোট কেন্দ্র দখল, হামলা ও মারামারির অভিযোগে আওয়ামী লীগের দায়েরকৃত ৪টি মামলায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক পৌর মেয়র জি কে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এর আগে এই ৪টি মামলায় হাই কোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপির এই নেতাকর্মীরা।

০৪:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

নবীগঞ্জে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

নবীগঞ্জে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামে রাতের আধারে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে । এঘটনায় রাতেই নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । গত শনিবার দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের তাহির মাদ্রাসার নিকটবর্তী জায়গা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল ছত্তারের পুত্র আব্দুল আলীর সাথে একই গ্রামের হরমুজ উল্লাহর পুত্র লোকমান মিয়ার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকাদ্দমা চলে আসছে।

০৪:২৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সাতক্ষীরায় মাদক ব্যবসা চলছে বিভিন্ন কৌশালে,নষ্ট হচ্ছে যুব সমাজ

সাতক্ষীরায় মাদক ব্যবসা চলছে বিভিন্ন কৌশালে,নষ্ট হচ্ছে যুব সমাজ

মাদক কে না বলি,মাদক হচ্ছে মৃত্যুর একটি বড় ছোবল।মাদক কারোর পাশে যায় না,মাদকের পাশে কেউ একবার গেলেই তাকে ছাড়তে চাই না।তার শরীরের ভিতর যেমন করেই হোক ঢুকে মৃত্যুুর পথে নিয়ে যায়।শরীরে প্রবেশ করলে সহজে বাহির করার কোন উপায় থাকে না।

আরো মনের ভিতর ওই মাদক প্রবেশ করাবে কেমন করে এই নেশাই সে নিজেই আসক্ত হয়ে পড়ে।মাদক কেমন এই বিষয় কারোর বেশি বুঝনো প্রয়োজন হয় না।প্রকাশ্য মাদক সেবন কারীদের দৃশ্য দেখলে বুঝা যায় মাদক কি।মাদক ব্যবসা ও সেবন বন্ধ করতে যতই চেষ্টা করছে ততই মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনায় মরিয়া অসাধু অর্থ শালী ব্যাক্তিরা।অসাধুদের সহযোগীতায় মাদক ব্যবসা চলছে বিভিন্ন কৌশালে।

০৪:২০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখন দুর্নীতির আখড়া !

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখন দুর্নীতির আখড়া !

সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে । রোগিদের প্রতি চিকিৎসকদের অবহেলা, নাসিং পরীক্ষা পদে বিবাহিতদের স্থান দেওয়া, নিয়োগ বাণিজ্য ও গেইট দারোয়ানদের রমরমা চাঁদা আদায় বাণিজ্য, রোগিদের সরকারী ঔষুধ না দিয়ে বাহির থেকে ক্রয় করানো, যথাসময়ে চিকিৎসক না পাওয়া সহ  বিস্তর অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে।

কোন কাজের কাজ হচ্ছেনা । এতকিছুরপরও মেডিকেল’র উর্ধ্বতন কতৃপক্ষ বা জনপ্রশাসন (জনস্বাস্থ্য) মন্ত্রনালয় নিরব । সরেজমিন ঘুরে দেখা যায়, পর্যাপ্ত পরিমাণ রোগিদের আসন থাকলেও বাস্তব রুপ ভিন্ন । আসন খালি রেখে উৎকুচের বিনিময়ে রোগিদের দেয়া হচ্ছে সেই আসন ।

০৪:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় ১ নিহত ও আহত ১

বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় ১ নিহত ও আহত ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর শিমুলতলী নামক স্থানে দুই মোটর সাইকেল আরোহী মুখো-মুখি সংঘর্ষে ঘটনাস্থলে তজিবর রহমান (৩৮)  ঘটনাস্থলে নিহত হন ও অপর আরোহী আপেল (৩৫) গুরুতর আহত হয়।
পুলিশ ও এলাকাবাসীদের

সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী- রাণীসংকৈল মহাসড়কেড় বোয়ালধার শিমুলতলি নামক স্থানে গত শনিবার বিকাল ৫টায় দুটি মোটর সাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে তজিবর রহমান মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

০৫:৩২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

হবিগঞ্জে শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি

হবিগঞ্জে শিলাবৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি

ফাগুনের প্রথম সপ্তাহে হবিগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। এতে শিলাবৃষ্টি যেন তান্ডব চালিয়েছে ফসলি ক্ষেতে।

রোববার (১৭ ফেব্রুযারি) সকালে থেমে থেমে জেলা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রোববার ভোরে বানিয়াচং উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। শিলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

০৩:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ফুুলবাড়ীতে অপরচুনিটি মার্কেটিং প্রাঃ লিঃ এর শাখা টিম সার্পোট অফি

ফুুলবাড়ীতে অপরচুনিটি মার্কেটিং প্রাঃ লিঃ এর শাখা টিম সার্পোট অফি

ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের ফুুলবাড়ীতে অপরচুনিটি মার্কেটিং প্রাঃ লিঃ এর ডায়নমিক গ্রুপের দিনাজপুর শাখার টিম সার্পোট অফিস উদ্বোধন করা হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় বাসার মার্কেটে ও এম বাজার ফুলবাড়ী শাখা আয়োজনে এই শাখা অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অপরচুনিটি মার্কেটিং প্রাঃ লিঃ ও এম বাজার এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি .জি .এম) সোহেল রানা।

০৩:৩৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে ৬ মাইজভান্ডার ভক্ত নিহত

কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে ৬ মাইজভান্ডার ভক্ত নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

আহতরা চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা মাইজভান্ডার দরবার শরীফে ওরসে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। রোববার (১৭ ফেব্রæয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। এদেরমধ্যে খুলনার খালিসপুর উপজেলার আসলাম মোল্লা, হাসি, চায়না, সালাম, আনোয়ার হোসেনের নাম জানা গেলেও অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

০১:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ফুলবাড়ীতে সমাজ সেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সমাজ সেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজ সেবকদের পাড়া পর্যায়ে বিভিন্ন কর্মকান্ড বিষয়ক দক্ষতা উন্নয়ন বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র এসডিসি সমষ্টি প্রকল্পের আয়োজনে ও কেয়ার বাংলাদেশ এসডিসি সমষ্টি প্রকল্প রংপুর এর সহোযোগিতায় গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ফুলবাড়ী রাঙ্গামাটি পিএস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

০২:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

পেঁয়াজ ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল পাচার,আটক-২

পেঁয়াজ ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল পাচার,আটক-২

পেয়াজ ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল পাঁচার কালে ৮’শ বোতল ফেন্সিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার থানা (খেতাব) মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার সদর উপজেলার সুইহারী বলদিয়া পুকুর গ্রামের মোঃ হাসেম আলীর ছেলে মাহাবুর রহমান (৪২) এবং আউলিয়াপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মোঃ নুর ইসলাম(৪১)। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার সকালে দিনাজপুরের হিলি থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল।

০১:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

লেমুয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত ও ৭ জন আহত হয়েছে

লেমুয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত ও ৭ জন আহত হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল  বুধবার (১৩ফেব্রুয়ারী) বিকাল  ৪টার দিকে এই দূর্ঘটা ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা য়ায়,লেমুয়াগামী একটি হিউম্যান হলার গাড়ী ( উপকুল পরিবহন) মহাসড়কের ওই স্থানে এলে ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

হিউম্যান হলালরটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে চলে এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। ফেনী সদর হাসপাতালে আনার পর মৃত্য হয় আরো একজন। আহত হয় ৭ জন। গুরতর আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত আছেন।

০৬:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সম্মাননা

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সম্মাননা

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলার মিলনায়তনের বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড. একেএম নওশাদ আলমকে গুনীজন সম্মাননা দেয়া হয়।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের  আয়োজনে ১৭১ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

০৪:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

রাজাপুরে সাংবাদিকদের সাথে দেশের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং

রাজাপুরে সাংবাদিকদের সাথে দেশের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং

দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন ঝালকাঠি জেলা তথ্য অফিস। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিং এ আলোচনা করেন ঝালকাঠি জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম।

তিনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে সরকারের বিভিন্ন নীতিমালা এবং উন্নয়ন কর্মকান্ড প্রত্যন্ত এলাকায় জনসাধারনের মাঝে তুলেধরার জন্য জেলা তথ্য অফিস প্রচার কাজ বাস্তবায়ন করে আসছে ! তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে জিডিপি প্রবৃধের হার বেড়ে ৭.৮৬ % দারিয়েছে , মাতাপিছু বার্ষিক আয় ৬৮৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৭৫২ মার্কিন ডলারে দারিয়েছে ,

০৪:৪৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

সিরাজদিখানে মানবতার দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক ও পুলিশ

সিরাজদিখানে মানবতার দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক ও পুলিশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানবতার দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক ও পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ ফ্রেব্রুয়ারী উপজেলার বালুরচর ইউনিয়নের খাসনগর গ্রামের তিনরাস্তার মোড় নামক স্থানে রাত অনুমান ১১টার দিকে স্থানীয় লোকজন মানুষিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ে এক মহিলাকে দেখতে পেয়ে স্থানীয় সাংবাদিক মোঃ মোস্তফার মাধ্যমে সিরাজদিখান থানা

পুলিশকে খবর দিলে সিরাজদিখান থানার এ এস আই নূর নবী, সাংবাদিক মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মোস্তফার বাল্য বন্ধু ইব্রাহীমের বাড়ীতে তার মায়ের কাছে যথা সম্মানের সহিত হেফাজতে রাখেন।

০৩:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে,  সাংবাদিকদের  হত্যার হুমকি

মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে, সাংবাদিকদের হত্যার হুমকি

মাদারীপুরে সংবাদ প্রকাশ হওয়ার জের ধরে সাংবাদিক বেলাল রিজভীসহ সাংবাদিকদের  ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে মিজানুর রহমান নামে এক তৃতীয় শ্রেনির কর্মচারী। এই ঘটনায় শনিবার মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে,
 মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মিজানুর রহমানের মাদারীপুর শহরে ৪টি বাড়ি রয়েছে। এবিষয় নিয়ে মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকায় গত বৃহস্পতিবার ‘মাদারীপুর ৪ বাড়ির মালিক তৃতীয় শ্রেণির কর্মচারী’ এই শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে মিজানুর রহমান ট্রাক চাপা দিয়ে প্রতিবেদক বেলাল রিজভীসহ সাংবাদিকদের  হত্যার হুমকি দেয়।

১২:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

বিষযুক্ত খাবার পরিবেশন বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী

বিষযুক্ত খাবার পরিবেশন বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী

বিষযুক্ত খাবার পরিবেশন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিষযুক্ত খাবার পরিবেশন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কাজ করছে সরকার। ভেজাল খাবারের বিরুদ্ধে নাগরিক সচেতনতা জরুরি।

০৪:৫০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

সুবর্ণচরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষন

সুবর্ণচরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প‚র্বচরবাটা ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় ভিকটিমের বড় ভাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওই উপজেলার প‚র্বচরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও একই ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে নিজাম (২২)।

০১:০৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রোববার