শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬০

নবীগঞ্জে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামে রাতের আধারে জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে । এঘটনায় রাতেই নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । গত শনিবার দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের তাহির মাদ্রাসার নিকটবর্তী জায়গা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল ছত্তারের পুত্র আব্দুল আলীর সাথে একই গ্রামের হরমুজ উল্লাহর পুত্র লোকমান মিয়ার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকাদ্দমা চলে আসছে।

দখল হওয়া এ জায়গার বিষয়ে বিজ্ঞ আদালত থেকে রায় পায় আব্দুল আলী গং । আব্দুল আলী গংরা অভিযোগ করে বলেন, রায় পাওয়ার পরও আদালতের আদেশ না মেনে গত শনিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ ভাবে লোকমান আহমদ,সুলেমান মিয়সহ একদল লোক জোরপূর্বক জায়গা দখল করে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করে। এবং রায় হওয়ার জায়গার পার্শ্ববর্তী ডিসি খতিয়ানের কবরস্থানের জায়গাও দখল করে তার পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে।

এঘটনায় এলাকাজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে । খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে লোকমান মিয়ার সাথে যোগাযোগ করতে তিনি জানান,আমার জায়গার উপর দিয়ে আমি রাস্তা নির্মাণ করেছি।

নবীগঞ্জ থানার এস আই সমার্ট আহমেদ জানান,কবরস্থানের জায়গা থেকে মাটি কেটে নেয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি তবে সেখানে কাউকে পাওয়া যায়নি ।

 

এই বিভাগের আরো খবর