শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮১

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এপিও ভুক্ত করনের দাবিতে পঞ্চগড়ে মানববন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯  

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পঞ্চগড়ে স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি  প্রদান করেছে পঞ্চগড় জেলা শিক্ষক-কর্মচারি ফেডারেশন।

গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে জেলার সকল স্বীকৃতি প্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করণের জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল বারী তালুকদার,সাধারণ সম্পাদক আবু বক্কর মোঃ এরশাদুল হকসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়।

 

এই বিভাগের আরো খবর