সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন, তালিকা চেয়ে নোটিশ

রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন, তালিকা চেয়ে নোটিশ

১৯৯১ সালের জানুয়ারি মাস হতে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

১০:৫২ এএম, ২৫ আগস্ট ২০২৪ রোববার

সালমান-আনিসুল ও জিয়াউল ১০ দিনের রিমান্ডে

সালমান-আনিসুল ও জিয়াউল ১০ দিনের রিমান্ডে

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৃথক মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

০৯:২২ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান ড. ইউনূসের

বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান ড. ইউনূসের

বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সামরিক ও বেসামরিক প্রশাসনের সঙ্গে এনজিও এবং স্বেচ্ছাসেবক ছাত্র-জনতাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

০৯:১৬ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

আজ রাত ১০টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আজ রাত ১০টায় খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ শনিবার (২৪) রাত ১০টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

০৫:১৭ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

ফেনীতে মোবাইল টাওয়ার সচলে জেনারেটরে ফ্রি ডিজেল দেওয়ার নির্দেশ

ফেনীতে মোবাইল টাওয়ার সচলে জেনারেটরে ফ্রি ডিজেল দেওয়ার নির্দেশ

ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে শোচনীয় অবস্থা ফেনীর। বিদ্যুৎসংযোগ না থাকায় সেখানে প্রায় সব মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। জেনারেটরের মাধ্যমে মোবাইল টাওয়ার সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপারেটরগুলো। তাতেও হিমশিম অবস্থা

০৩:৪৪ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনূসকে ফের চিঠি শেহবাজের

সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে ইউনূসকে ফের চিঠি শেহবাজের

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রস্তাব দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

০২:৪৬ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

চলছে ট্রায়াল, রোববার চালু হচ্ছে মেট্রোরেল

চলছে ট্রায়াল, রোববার চালু হচ্ছে মেট্রোরেল

৩৭ দিন বন্ধ থাকার পর সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রোববার যাত্রী সেবা দেবে মেট্রোরেল। ওই দিন নিয়ম অনুসারে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানো হবে। কিন্তু ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনে থামবে না কোনো ট্রেন। 

০২:১৭ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

বন্যায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ১৮ জন

বন্যায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ১৮ জন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১১ জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন।

০১:২২ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

আন্দোলনের সময় থানায় হামলা-আগুন, মামলায় আসামি ৪০ হাজার

আন্দোলনের সময় থানায় হামলা-আগুন, মামলায় আসামি ৪০ হাজার

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ছাত্র-জনতার আন্দোলন থেকে একটি মিছিল নিয়ে কয়েক হাজার মানুষ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় হামলা চালায়। সেদিন অস্ত্র লুট ও ভাঙচুর করে থানা পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনায় এবার মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামাসহ ৪০ হাজার মানুষকে আসামি করা হয়েছে।

১২:৫৮ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার

দেশে বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি

দেশে বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে।

০৮:৪০ পিএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার

ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা করা হবে: পার্বত্য উপদেষ্টা

ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা করা হবে: পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।

০৭:৪১ পিএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার

রোববার পুরোদমে চালু হতে পারে এনআইডি সেবা

রোববার পুরোদমে চালু হতে পারে এনআইডি সেবা

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্প তথা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের জনবলকে রাজস্ব আনতে সংশ্লিষ্টরা দুদিন ধরে কর্মবিরতি রেখেছে। ফলে সারা দেশে এনআইডি সেবা কার্যত বন্ধ রয়েছে।

০৫:৫৯ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

০৫:৫৫ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

অতিভারী বর্ষণ আরও দুদিন, শঙ্কা ভূমি ধসের

অতিভারী বর্ষণ আরও দুদিন, শঙ্কা ভূমি ধসের

উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতির মাঝেই আরও দুদিন দেশে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। এতে ভূমি ধস হতে পারে।

০৪:৩৮ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

মানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: উপদেষ্টা

মানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: উপদেষ্টা

বন্যাকবলিত এলাকায় মানুষের জীবন রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আমরা বন্যাকবলিত এলাকায় সব ‘অ্যাফোর্ড’ (সামর্থ) নিয়োজিত করেছি।

০৪:২৯ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

আজও সারাদেশে এনআইডি সেবা বিঘ্নিত

আজও সারাদেশে এনআইডি সেবা বিঘ্নিত

গতকালের মতো আজও সারাদেশে বিঘ্নিত হচ্ছে এনআইডি সেবা। নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি উপজেলাগুলোতেও বিঘ্নিত হচ্ছে এনআইডি সেবা। তবে আগামী রোববার থেকে নির্বাচন কমিশন সচিবালয়সহ সারাদেশে পুরোদমে চলবে এনআইডির কার্যক্রম।

০৪:২১ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

০৪:১৭ পিএম, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

বিজিবি হাসপাতালে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে

বিজিবি হাসপাতালে আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য এবং বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে।

১১:১৭ এএম, ২১ আগস্ট ২০২৪ বুধবার

৬৪ জেলায় ডিসি পদে আসছেন কারা?

৬৪ জেলায় ডিসি পদে আসছেন কারা?

উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদেরকে প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। 

০১:১৬ পিএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার

বাতিল হতে পারে এইচএসসির রুটিন, আসতে পারে অটো পাসের সিদ্ধান্ত

বাতিল হতে পারে এইচএসসির রুটিন, আসতে পারে অটো পাসের সিদ্ধান্ত

কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা নেওয়ার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। নতুন রুটিন অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর হওয়া কথা ছিল। তবে পুনর্বিন্যাসকৃত সময়সূচি (রুটিন) বাতিল হতে পারে।

১২:০৯ পিএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার

এক দিনেই ১২ সিটি মেয়রসহ ১৮৭৬ জনপ্রতিনিধি অপসারণ

এক দিনেই ১২ সিটি মেয়রসহ ১৮৭৬ জনপ্রতিনিধি অপসারণ

একদিনে এক হাজার ৮৭৬ জন জনপ্রতিনিধিকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। এসব পদে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

১২:০৫ পিএম, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার

ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শীর্ষ পর্যায়ের আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রয়েছেন; আর বাকি দুজন ব্যাংকের দুটি বিভাগের প্রধান।

০৭:২৫ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

১২ সিটির মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

০৫:২৮ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার

বিদ্যুতে দেড় দশকে ১ লাখ ৬ হাজার কোটি টাকা হরিলুট

বিদ্যুতে দেড় দশকে ১ লাখ ৬ হাজার কোটি টাকা হরিলুট

আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট চালিয়েছে। এ সময় বিনা টেন্ডারে দায়মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেয়।

০১:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০২৪ সোমবার