ভ্যালেন্টাইন ডে ও মাতৃভাষা দিবসে কোটি টাকার গোলাপ বিক্রির আশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী গ্রাম এলাকায় ‘গোলাপপল্লি’ হিসেবে পরিচিত। প্রতিবছর এই গ্রাম থেকে প্রায় তিন কোটি টাকার ফুল বিক্রি হয়। বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিতে কোটি টাকার গোলাপ বিক্রির আশা করছেন এ গ্রামের চাষিরা।
প্রতিবছর গোলাপপল্লি থেকে প্রায় তিন কোটি টাকার ফুল বিক্রি হয়
রোববার (১২ ফেব্রুয়ারি) গোলাপপল্লিতে সরেজমিন দেখা যায়, বাগানে ছেয়ে আছে সারি সারি নানা রঙের গোলাপে। একটি-দুটি নয়, এ যেন গোলাপের স্বর্গরাজ্য। শীতল বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে চারপাশে। সারা রাত শিশিরে ভেজা গোলাপগুলো জানান দিচ্ছে অপরূপ সৌন্দর্যের বার্তার। যেদিকে চোখ যায় শুধুই ফুলের সমারোহ। যেন প্রকৃতি তার আপন সৌন্দর্যের ডালি নিয়ে বসেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী গ্রামে বাগানগুলোতে তরতাজা গোলাপ ফুলের নিখাদ সৌরভ আর নান্দনিকতা সবাইকে মুগ্ধ করছে।
এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎস ফুল। গোলাপের পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্ল্যাডিওলাস। দিনের শুরুতেই বাগান থেকে ফুল তুলে বিক্রির জন্য ফুল কাটা, বাছাই আর বাঁধেন চাষিরা। প্রতিটি বাগানে কাজ করছেন ৫ থেকে ৬ জন শ্রমিক। চলতি মাসে দিবসগুলোতে ভালো দামে ফুল বিক্রির আশা করছেন চাষিরা। তাই বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। এক চাষি বলেন, সামনে ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি। তাই আশা করছি ব্যবসা ভালো হবে। গত বছর দুই লাখ টাকার ফুল বিক্রি করেছিলাম। এ বছর ৩ থেকে ৪ লাখ টাকা আয় হবে বলে আশা করছি।
বরইতলী ইউনিয়নে এ বছর ১০০ একর জমিতে ৯০ জন কৃষক গোলাপের আবাদ করেছেন। একেকটি বাগানে প্রতিদিন ৩ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত ফুল ফোটে। তরতাজা এসব গোলাপের অধিকাংশই চট্টগ্রাম মহানগরীতে চলে যায়। বিশেষ দিনগুলোতে এসব ফুলের চাহিদা থাকে তুঙ্গে।
ফুল চাষ সম্প্রসারণে বাগান মালিকদের সরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন কক্সবাজার চকরিয়া বরইতলী গোলাপবাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম। তিনি বলেন, ‘সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের অনেক উপকার হবে। আমরা শুনেছি যে সরকার ফুলচাষিদের প্রণোদনা দিচ্ছে। কিন্তু কোনো কৃষক বা ফুলচাষি কোনো ধরনের প্রণোদনা পাচ্ছে না।’
এদিকে আর্থিকভাবে সহযোগিতা করার সুযোগ না থাকলেও গোলাপের আবাদ বৃদ্ধির জন্য চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার চাকরিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান।
উল্লেখ্য, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি সামনে রেখে এক কোটি টাকার গোলাপ ও গ্ল্যাডিওলাস ফুল বিক্রির আশার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
