বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত
উত্তরাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বাজারের হাফ কিলোমিটার পূর্ব পাশে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকঢোল সানাই বাজিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ ও সন্নাসী মেলা।মেলাকে কেন্দ্র করে প্রসাশনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মেলা কমিটির সুন্দর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মূখর পরিবেশে মেলার সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরগরম হয়ে উঠেছে মেলার আশপাশের গ্রামের প্রতিটি বাড়ীতে আত্নীয় স্বজনের। উপজেলার মহিষাবান ইউনিয়নের অর্ন্তগত গোলাবাড়ী বন্দর সংলগ্ন প্রায় দুইশত বছর পূর্বে থেকে স্থানীয় সন্ন্যাসী পূজা উপলক্ষে গাড়ীদহ নদী ঘেঁষে সম্পূর্ন ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য মেলাটি বসে। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ মেলায় এসে ক্রয়-বিক্রয় করে। মেলা উপলক্ষে আশপাশের গ্রামের প্রতিটি বাড়ীতে আত্নীয় স্বজন এসে ভিড় জমিয়েছে। ঈদ বা কোন উৎসবে জামাই-মেয়েসহ অন্যান্য আত্নীয় স্বজনদের দাওয়াত না দিলেও তেমন কোন সমস্যা নেই। তবে মেলা উপলক্ষে দাওয়াত দিতেই হবে, যা রেওয়াজে পরিনীত হয়েছে। স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে গত কয়েক দিন আগে থেকেই ওই এলাকার প্রতিটি বাড়ীতে আত্নীয় স্বজন আসতে শুরু করেছে। যা মেলার কয়েক দিন পর্যন্ত আত্নীয় স্বজনের ধুমধাম চলবে বলেও জানান তারা।মেলাটি একদিনের জন্য হলেও ওই এলাকায় মেলার আমেজ থাকে সপ্তাহ ব্যাপী। মেলা উপলক্ষে খরচার জন্য নিম্ন ও মধ্যবিত্ত পরিবার বছরের শুরু থেকে মাটির ব্যাংক অথবা অন্য কোথাও রেখে সুযোগ মতে অল্প অল্প করে টাকা-পয়সা জমা রেখে মেলার সময় বের করে।এই মেলাকে ঘিরে উপজেলার দুর্গাহাটা,বাইগুনি, সুবোধ বাজার এবং দাড়াইল বাজার সহ বগুড়া জেলার কয়েকটিস্থানে অবৈধভাবে মেলা বসানো হয়।ওই স্থানে অবৈধভাবে মেলা বসানোর কারনে চরম হুমকির মূখে রয়েছে ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলাটি। পোড়াদহ মেলায় প্রসিদ্ধ হলো বড় বড় হরেক রকমের মাছ, হরেক রকম মিষ্টি,কাঠ ফার্নিচার স্টিলের আলমারি বড়ই (কুল), কৃষি সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ও খাদ্য দ্রব্য হাট-বাজারের ন্যায় কেনা-বেচা করা হয়ে থাকে এই মেলায়।এ ছাড়া বিনোদনমূলক সার্কাস, মোটর সাইকেল-কার, নৌকা খেলা ও নাগোরদোলার আয়োজন করা হয়েছে। মেলাটি জন্মের পর থেকে মহিষাবান গ্রামের মন্ডল পরিবার পরিচালনা করে আসছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মেলার লাইসেন্স দেয়া হয়। বাংলার প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবার ফাল্গুন মাসের প্রথম বুধবার মেলাটি হয়।মেলাটি গত বুধবার হলেও কয়েক দিন আগে থেকে দোকান ঘর স্থাপন করা হয়েছে। তৈরী করা হয়েছে হাজার হাজার মণ মিষ্টি। যা কয়েক দিন আগে থেকেই ব্যবসায়ীরা মিষ্টি বিক্রয় করেছে বলে জানা গেছে। এ ব্যাপারে মন্ডল পরিবারের সদস্য ও মেলার পরিচালক এবং স্থানীয় মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের সাথে কথা বললে তিনি জানান,ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এ বছর মেলায় অন্যান্য বছরের তুলনায় মাছ ও মিষ্টি সামগ্রী বেশি বিক্রি হচ্ছে। এ ব্যাপারে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান জানান, ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। যাতে করে মেলায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও পোড়াদহ মেলায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তবে মেলায় অবৈধ কোন কিছু করতে দেয়া হবে না। অপর দিকে বুধবার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা শেষ হলে আগামী কাল বৃহস্পতিবার আলাদা স্থানে ২টি বউ মেলা অনুষ্ঠিত হবে। মেলাকে ঘিরে সর্বত্র চলছে উৎসবের আমেজ।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
