ফুসফুসে সংক্রমণ ও বহুরোগ জটিলতায় খালেদা জিয়ার অবস্থা ‘সংকটাপন্ন
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুসফুসে সংক্রমণের কারণে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাঁকে গত রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া ধরা পড়ে। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, হৃদ্যন্ত্র, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ দীর্ঘদিনের জটিল রোগ। একাধিক রোগের চিকিৎসা একসঙ্গে করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।
অবস্থার অবনতি হলে তাঁকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। সূত্র বলছে, গত দুই দিনে তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রয়োজনে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়েও চিন্তা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতভর হাসপাতালে থেকে বের হয়ে মহাসচিব মির্জা ফখরুল বলেন, “ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটময়।” শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন মসজিদেও বিএনপির উদ্যোগে দোয়া–মোনাজাত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিয়মিতভাবে তাঁর স্বাস্থ্যের খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে—দেশের গণতান্ত্রিক উত্তরণে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসপাতালে প্রতিদিন ভিড় করছেন বিএনপি নেতারা। শুক্রবার রাতেও সেখানে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খানসহ দলের সিনিয়র নেতারা। সংক্রমণ ঝুঁকির কারণে তাঁরা সিসিইউতে প্রবেশ না করেই চিকিৎসকদের সঙ্গে কথা বলে বাইরে থেকে অবস্থান পর্যবেক্ষণ করেছেন।
লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে খালেদা জিয়ার চিকিৎসার আপডেট নিচ্ছেন। ডা. জুবাইদা মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও চিকিৎসার বিষয়গুলো মনিটর করছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানও হাসপাতালে অবস্থান করছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সাম্প্রতিক মাসগুলোতে ঘন ঘন শ্বাসযন্ত্র ও সংক্রমণজনিত সমস্যার কারণে তাঁকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। ২৩ নভেম্বর রাতে আকস্মিক শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের ভাষায়—ফুসফুসের সংক্রমণ, হৃদ্যন্ত্রের পূর্ববর্তী সমস্যা এবং কিডনি–লিভারের জটিলতা মিলিয়ে এই মুহূর্তে তাঁর অবস্থা অত্যন্ত নাজুক।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
