ফুলকপির কেজিতে কৃষক পান ৫ টাকা, বাজারে দাম ২৫ টাকা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩
গত ২০ বছর ধরে ফুলকপির চাষাবাদ করেন পঞ্চাশোর্ধ্ব কৃষক আজামুল হক। চলতি বছরেও তিনি ৪ বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করেছেন। ফলন আসার প্রথম দিকে দাম কিছুটা ভালো পেলেও পরে তা কমে গেছে। এ বছর তাকে কেজি প্রতি ৫-৭ টাকা করে ফুলকপি বিক্রি করতে হয়েছে।
অথচ গত বছর তিনি ফুলকপি বিক্রি করেছেন ১২০০-১৩০০ টাকা মণ হিসেবে যা কেজি প্রতি ৪০ টাকারও বেশি ছিল। চলতি শীত মৌসুমে ২০০-৩০০ টাকা মণ দরে ফুলকপি বিক্রি করতে হয়েছে তাকে।
কৃষক আজামুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা গ্রামে। মাঠে ফসলের জমিতে কথা হয় তার সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি বলেন, চলতি শীত মৌসুমে ৪ বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করে লোকসান হয়েছে ১৮ হাজার টাকা। তবে প্রথমদিকে ১০-১২ টাকা কেজি পেলেও বেশিরভাগ ফুলকপি বিক্রি করতে হয়েছে ৫-৭ টাকা কেজি দরে।
কৃষক আজামুল হক আরও বলেন, গত বছর আড়াই বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করে খরচ বাদ দিয়ে লাভ হয়েছিল প্রায় এক লাখ টাকার ওপরে। অথচ এবার ৪ বিঘাতে লেকসান ১৮ হাজার টাকা। খরচের টাকাও ওঠেনি ফুলকপি বিক্রি করে। এবার চাষাবাদ অনেক হয়েছে, তাই দামও অনেক কম।
সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের কৃষক সুমন আলী জানান, প্রতিবছরের মতো এই বছরেও ২ বিঘা জমিতে ফুলকপি চাষাবাদ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বাম্পার হয়েছিল। কিন্তু দাম বেশি না হওয়ায় দুই বিঘা ফুলকপি চাষাবাদ করে একটা টাকাও লাভ করতে পারিনি। শেষ মুহূর্তে কিছু ফুলকপি থাকা অবস্থায় জমিতে হালচাষ করে সেখানে ধান লাগিয়েছি।
কৃষক ইউসুফ আলী দুই জাতের আগাম ও শীতকালীন ফুলকপি চাষাবাদ করেছিলেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে ফুলকপির চাষাবাদ করি। এমনকি শুরুর দিকে ১-২ টাকা পিস হিসেবেও ফুলকপি বিক্রি করেছি। কিন্তু চলতি মৌসুমের মতো ক্ষতিগ্রস্ত হইনি কোনোদিন। অথচ আগাম জাতের এক বিঘা ফুলকপিতেই লাভ হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের পাইকারী বাজার পুরাতন বাজারে একই সময়ে ফুলকপি বিক্রি হতে দেখা গেছে ৮-১৩ টাকা কেজি দরে। সেখানকার পাইকারী ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, কৃষকদের কাছ থেকে আমরা কিনে নেই। পরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। এতে কেজি প্রতি ফুলকপিতে ২-৩ টাকা লাভ করে আমাদেরকে বিক্রি করতে হয়।
অন্যদিকে খুচরা বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি দরে। নিউমার্কেট খুচরা বাজার ও ভ্রাম্যমাণ খুচরা বিক্রেতারা জানান, ১০-১৬ টাকায় কিনে তারা ২০-২৫ টাকায় ফুলকপি বিক্রি করছেন। খুচরা বিক্রেতা মাসুদ রানা বলেন, আমরা পাইকারি বাজার থেকে যেমন দামে কিনি, খুচরা বাজারে এর থেকে কয়েক টাকা লাভ করে বিক্রি করি। তবে এ বছর শীতকালীন ফুলকপির দাম একটু কম ছিল।
তবে অন্যান্য বছরের তুলনায় চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে খুব বেশি ফুলকপির চাষাবাদ হয়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ। দাম বেশি পেতে কৃষকদের কৌশলী হতে ও বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা রাখার পরামর্শ কৃষি বিভাগের। চলতি শীত মৌসুমে জেলায় ৯৪৫ হেক্টর জমিতে ফুলকপির চাষাবাদ হয়েছে বলে জানান কৃষি বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঢাকা পোস্টকে বলেন, যেকোনো বছর ফসলের দাম বেশি পেলে কৃষকরা পরের বছর অধিক পরিমাণে তা চাষাবাদ করে থাকে। গত বছর ফুলকপির ভালো দাম ছিল। তবে এসব ক্ষেত্রে কৃষকদের কৌশলী হতে হবে। আগাম জাতের ফুলকপি চাষাবাদ করলে ভালো দাম পাওয়া যাবে।
তিনি আরও বলেন, অনেক সময় বিভিন্ন বীজ কোম্পানির লোকজনের প্ররোচনায় পড়ে কৃষকরা বিভ্রান্ত হয়ে ফসল চাষাবাদ করে থাকে। সেক্ষেত্রে কোনো ফসল কখন চাষাবাদ করলে ভালো দাম পাওয়া যাবে তা জানতে কৃষি বিভাগের স্থানীয় উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে চাষাবাদ করতে হবে। গত কয়েকদিন আগে আমি নিজেও ৬ টাকা কেজি হিসেবে ফুলকপি কিনেছি। কিন্তু এই কপি যখন মৌসুমের শুরুতে ছিল তখন বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা কেজি দরে। তাই একটা ফুলকপির ওজন দুই কেজি হওয়া পর্যন্ত অপেক্ষা না করে এক কেজি হওয়া মাত্রাই ভালো দাম পেলে তা বিক্রি করে দিতে হবে।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
