পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট মানচিত্রের সবচেয়ে বড় লড়াইয়ের আগে মাঠের বাইরের কথার লড়াইয়ে নেমেছেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার তাতে যোগ দিলেন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি সরাসরি বলে দিয়েছেন—পাকিস্তানের ব্যাটিং লাইনআপ মোটেই ভরসা জাগানোর মতো নয়। এমনকি বাবর আজম ও অধিনায়ক সালমান আলী আগাকে ‘টেস্ট ব্যাটসম্যান’ বলে খোঁচা দিতেও ছাড়েননি তিনি।
আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ব্যাটিং সামর্থ্য নিয়ে কথা বলেছেন শ্রীকান্ত। পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহানকে ঘিরে স্বপ্ন বুনছে পাকিস্তান। গত বছর টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিন ম্যাচে ৫১.৬৬ গড় ও ১২২.০৪ স্ট্রাইক রেটে মোট ১৫৫ রান করেছিলেন তিনি। কিন্তু শ্রীকান্তের কথা উল্টো।
তিনি বলেন,“সবাই ফারহানকে নিয়ে খুব মাতামাতি করছে, কিন্তু কাল (আজ) ও ব্যর্থ হবে। হয় বুমরা ওকে গুঁড়িয়ে দেবে, নয়তো বরুণ চক্রবর্তীর সোজা বলে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে স্টাম্প হারাবে। আর সে আউট হওয়া মানেই পাকিস্তানের গল্প শেষ।”
বাবর আজম ও সালমান আগাকে নিয়ে শ্রীকান্তের মন্তব্য আরও কড়া। তিনি বলেন, “পাকিস্তান দলে ব্যাটসম্যান বলতে শুধু ওই একজন ফারহান। একজনে নিয়ে কি বিশ্বকাপ জেতা যায়? বাবর আজম এসে টি-টোয়েন্টিতে টেস্ট ম্যাচ খেলবে। আর সালমান আগা তো বাবরেরই ২.০ সংস্করণ! এ ছাড়া ওদের আছে শুধু শাদাব খান, যে কিনা মিডল অর্ডারে কিছুটা ভয়ংকর হতে পারে।”
ব্যাটিং নিয়ে সমালোচনা করলেও পাকিস্তানের স্পিন বিভাগকে ‘গান লাইনআপ’ বা মারণাস্ত্র হিসেবে মানছেন শ্রীকান্ত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান পাঁচজন স্পিনার খেলিয়েছিল। ভারতের মিডল অর্ডার ইদানীং স্পিনের বিপক্ষে কিছুটা ভুগছে বলে তিনি সতর্ক করে দিয়ে বলেন,“ওদের স্পিনাররা বেশ ভালো। আর আমাদের মিডল অর্ডারও স্পিনের সামনে খুব একটা স্বস্তিতে নেই।”
পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টিতে সর্বশেষ পাঁচবারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছে পাকিস্তান। আজকের ম্যাচে কে জিতবে—এ নিয়ে উত্তেজনা তুঙ্গে। শ্রীকান্তের এই খোঁচা ম্যাচের আগের দিনের মানসিক যুদ্ধকে আরও উত্তপ্ত করে তুলেছে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
