নওগাঁর মান্দায় সেলুন লাইব্রেরি
মাহবুবুজ্জামান সেতু
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩
জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন মামদুদুর রহমান ওরফে মামদুদ। তার সেলুন লাইব্রেরি প্রত্যন্ত গ্রামে মানুষের মধ্যে গড়ে তুলছে পাঠাভ্যাস। নওগাঁ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স- মাষ্টার্স পাশ করা ছাত্র মামদুদ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। কলেজছাত্র মামদুদ উপজেলার চককেশব (বালুবাজার) খোদাবক্সের মোড় নামক ১টি গ্রাম্য বাজারে ১ টি সেলুন লাইব্রেরি পরিচালনা করছেন।
গত কয়েকবছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এ কাজ করছেন মামদুদ । মামদুদুর রহমান ওরফে মামদুদ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব (বালুবাজার) মোজাম্মেল হকের ছেলে। তিনি ওই সেলুন লাইব্রেরিতে এ সপ্তাহে নানা বিষয়ের ১০টি বই সরবরাহ করেছেন বলে জানিয়েছেন।
ব্যক্তিগত আগ্রহ থেকেই বিনামূল্যে এ সেলুন লাইব্রেরি পরিচালনা করছেন মামদুদুর রহমান ওরফে মামদুদ। বইয়ের পরিমাণ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে তার। তবে আর্থিক সঙ্কটের কারণে এ মুহূর্তে তা করতে পারছেন না তিনি।
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চককেশব (বালুবাজার)। ওই গ্রামে মামদুদুর রহমান ওরফে মামদুদ গড়ে তোলেন তমিজ উদ্দিন মাস্টার নামক গণ গ্রন্থাগার। তার গড়ে তোলা সেই গ্রন্থাগারের প্রসারিত রুপ এই সেলুন লাইব্রেরী। তিনি এ সেলুন লাইব্রেরি পরিচালনা করেন। এর মাধ্যমে তিনি গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। তার প্রতিষ্ঠিত এই লাইব্রেরি শিক্ষক এবং শিক্ষার্থীদের বন্ধন কেন্দ্র হয়ে গড়ে উঠেছে। এই পাঠাগারে সাধারণ মানুষও বই পড়তে আসে।
পরানপুর ইউনিয়নের বালুবাজার খোদাবক্সের মোড়ের সুমন হেয়ার ড্রেসারের মালিক সুমন চন্দ্র জানান, ‘মামদুদুর রহমান ওরফে মামদুদ আমার সেলুনটি লাইব্রেরিতে পরিণত করেছেন। এখানে নিয়মিত মামদুদুর রহমান ওরফে মামদুদ এর দেওয়া বই রাখা হয়। সেলুনে লাইব্রেরি করায় আমি বেশ উপকৃত হচ্ছি।’
তিনি আরও জানান, ‘আগে আমার দোকানের গ্রাহকরা ধূমপান করতেন। তবে এখন তারা ধূমপান করেন না। তারা বই পড়ে সময় ব্যয় করেন। আমি নিজেও কাজের অবসরে বই পড়ে সময় কাটাই। সেলুন লাইব্রেরিতে আরও বইয়ের চাহিদা আছে।’
সুমনের আরেক ভাই মোহন জানান, ‘সেলুন লাইব্রেরি আমার এবং গ্রাহকদের জন্য একটি ভালো উদ্যোগ। এখন আমার অবসর সময়কে সঠিক কাজে লাগাচ্ছি। সেলুনে যারা আসেন তারাও এখানে রাখা বই পড়েন।’ গত সপ্তাহে নানা বিষয়ের ১০টি বই সরবরাহ করেন ‘মামদুদুর রহমান ওরফে মামদুদ।
নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরিফ বিল্লাহ জানান, ‘সেলুন লাইব্রেরিতে অনেক ধরনের বই পাওয়া যায়। এতে সবাই উপকৃত হচ্ছি। সাধারণত সেলুনে গিয়ে একটু অপেক্ষা করতে হয়। অনেক সময় বিরক্তও হতে হয়। কিন্তু এখন এই অপেক্ষার সময়টুকু বই পড়ে কাজে লাগানো সম্ভব হয়।’
মামদুদুর রহমান ওরফে মামদুদ জানান, ‘ পরানপুর ইউনিয়নের বেশকিছু এলাকায় সেলুন লাইব্রেরি পরিচালনা করার পরিকল্পনা আছে আমার। পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করব। আমি যা উপার্জন করি সেই টাকা ও কিছু বন্ধুর সহায়তায় সেলুন লাইব্রেরি পরিচালনা করি।’
তিনি জানান, ‘আমি দেখেছি মানুষ সেলুনে এসে অহেতুক সময় নষ্ট করে। আমিও একদিন সিরিয়ালের জন্য সেলুনে এক-দেড় ঘন্টা সময় অহেতুক নষ্ট করেছি। তাই ভাবলাম, সেলুনে যদি বই রাখি কেমন হয়, আবার যারা চুল কাটাতে সেলুনে এসে সিরিয়াল দিয়ে বসে থাকে;তারা যাতে অলস সময়টুকু বইপড়ে কাটাতে পারে সে চিন্তা থেকে আমি সেলুন লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করি। আমি মনে করি, এতে মানুষ জ্ঞানচর্চার সুযোগ পাবে।’
মামদুদুর রহমান ওরফে মামদুদ ২০১৩ সালে তমিজ উদ্দিন মাস্টার নামক গণ গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন। শুরু করেছিলেন মাত্র ৫০টি বই দিয়ে। তবে এখন সেখানে বেশকিছু বই রয়েছে। একসময় বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের দৈনিক পত্রিকা এবং চাকরি সংক্রান্ত পত্রিকাও নিয়মিত রাখা হতো বলেও জানান তিনি।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
