বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

 

দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

 

এই ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি, যা মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

 

এখন পর্যন্ত চারটি দেশ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ জানিয়েছে,

 

ওমান: বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন; বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোনো অঞ্চলে চাঁদ দেখা সম্ভব নয়।

 

তুরস্ক: তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব; ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

 

সিঙ্গাপুর: ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে।

 

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, বুধবার সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে চাঁদ দেখা অসম্ভব হলে কোনো বিপরীত দাবি গ্রহণযোগ্য নয়।

 

এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের মুসল্লিরা বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করবেন।