বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

 

গত ২৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

 

মনোনয়ন জমা শেষে আমিনুল হক সাংবাদিকদের জানান, “ঢাকা-১৭ আসন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।”

 

এর আগে রবিবার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 

ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

 

এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর ওই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি এখন ভোলা-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই বিভাগের আরো খবর