বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ৩ ১৪৩২   ২৬ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৭

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে থাকবে পোস্টাল ব্যালট সুবিধা

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫  

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এ বিধান রেখে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

 

অধ্যাদেশ অনুযায়ী, গণভোট হবে পৃথক রঙিন ব্যালট পেপারে, যেখানে চারটি মূল বিষয়কে কেন্দ্র করে একটি প্রশ্ন থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই গণভোটেও প্রবাসীসহ চার শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

 

মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত জানান।

 

এর আগে ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদের (সংবিধান সংস্কার) বাস্তবায়নের পথ নির্দেশ করেন প্রধান উপদেষ্টা। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচন ও গণভোট একই দিনে করার আইনি ভিত্তি তৈরি হয়েছে।

 

এই বিভাগের আরো খবর