‘ছোট ছোট ২ ছেলে পড়াশোনা বাদ দিয়ে কাজ করে, আমি বাবা হয়ে শুধু দেখি’
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩
একটি সড়ক দুর্ঘটনা মোকলেস শিকাদারের (৫২) পরিবারে বয়ে এনেছে সারাজীবনের কান্না। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোকলেস সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করায় তার পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। তিনি মাদারীপুর কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের কানুরগাও গ্রামের আলী আহম্মদ শিকদারের ছেলে। মোকলেস শিকদারের স্ত্রী খুরশিদা বেগম। বড় মেয়ে শিউলি আক্তার (১৭), ছেলে রাকিব শিকদার (১৬) ও রাজিব শিকদারসহ (১২) তাদের তিন সন্তান।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, ২০১৫ সালে অক্টোবর মাসের শেষের দিকে এক দিন সকালে মোকলেস শিকদার নিজ বাড়ি থেকে শিবচর উপজেলার শেখপুর বাজারে পাটখড়ি কেনার জন্য বের হন। শিবচর থেকে পাটখড়ি কিনে এনে তা কালকিনি উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করতেন তিনি। কেনা পাটখড়ি আনার জন্য তিনি ভাড়া করেছিলেন একটি নছিমন। কিন্তু সেখান থেকে কালকিনির লক্ষ্মীপুরের দিকে এলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নছিমনটি মোকলেসের গায়ের ওপরে পড়ে। এই দুর্ঘটনায় মোকলেস শিকদারের মেরুদণ্ড ভেঙে যায়। অনেক চিকিৎসার পরও কোনো লাভ হয়নি। চিরতরে পঙ্গু হতে হয়েছে তাকে। বিছানা থেকে উঠতে পারেন না তিনি। এখন স্ত্রী বা ছেলেমেয়ের সহযোগিতা ছাড়া একটু নড়ার ক্ষমতা নেই তার। গত বছর মাদারীপুরের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল তাকে একটি হুইল চেয়ার দেন। সেই চেয়ারটি পেয়ে কিছুটা হলেও তার স্বস্তি মেলে।
মোকলেস ও খুরশিদার স্বপ্ন ছিল তাদের সন্তানেরা পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবে। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। দুই ভাইকে টাকার অভাবে সপ্তম শ্রেণিতে ওঠার পর পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে বড় ছেলের পাশাপাশি ছোট ছেলেও লেখাপড়া বাদ দিয়ে কাজে যাচ্ছে।

পঙ্গু মোকলেস শিকদারের স্ত্রী খুরশিদা বেগম বলেন, আমার স্বামী পাটখড়ির কেনাবেচার ব্যবসা করত। আমাদের সংসার ভালোই চলছিল। আট নয় বছর আগে নছিমন গাড়ি উল্টে গিয়ে আমার স্বামীর মেরুদন্ড ভেঙে পঙ্গু হয়ে যান। পরে ঘরবাড়ি জমিজমা বিক্রি করে তাকে চিকিৎসা করিয়েছি। ডাক্তার বলছে সে যেভাবে আছে এইভাবে থাকবে, তবে উন্নতি চিকিৎসা করানো গেলে ভালোও হতে পারে। টাকা-পয়সা দিয়ে তাকে চিকিৎসা করে একেবারে নিঃস্ব হয়ে গেছি আমরা। এখন উন্নত চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের নেই।
তিনি আরও বলেন, টাকার অভাবে কয়েক মাস হলো ছেলে-মেয়েদের পড়াশুনা বন্ধ করতে হয়েছে। এদিকে সন্তানদের খাওয়াব না ওর বাপের চিকিৎসার ওষুধ কিনব। সব কিছুই ধারদেনা করে চলছে। এজন্য দুই ছেলেকে একটি হোটেলে কাজ করতে দিয়েছি। সেখান থেকে যে টাকা আসে তা দিয়ে সংসার চলে। এই টাকায় ওষুধ কিনতে হয়, লোনের জন্য কিস্তির টাকা দিতে হয়। তাছাড়া মেয়েটাও বড় হয়ে গেছে। কীভাবে বিয়ে দেব জানি না।
পঙ্গু মোকলেস শিকদার বলেন, বিছানায় শুয়ে থাকতে থাকতে পিঠের মধ্যে বড় বড় ঘা হয়েছে। এমনিতে টাকার অভাবে ওষুধ কিনতে পারি না। তাছাড়া আমার বসত ঘরটির এমন অবস্থা হয়েছিল যে বসবাস করার মতো ছিল না। তাই গত বছরে এনজিও থেকে লোন করে ছোট একটি টিনের ঘর দেই। সেই কিস্তির টাকাও ঠিকমতো দিতে পারছি না। বর্তমানে ৮০ হাজার টাকার লোন নেওয়া আছে। অনেক কষ্ট হয় কিস্তির টাকা দিতে। আমার দুটি ছোট ছোট ছেলেকে পড়াশোনা বাদ দিয়ে হোটেলে কাজ করতে হচ্ছে। আমি বাবা হয়ে সব দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। এটা আমার জন্য খুবই কষ্টকর।
পঙ্গু মোকলেসের ছেলে রাকিব সিকদার বলেন, আমি আগে স্কুলে যাইতাম লেখাপড়া করতাম। আজকে আমার আব্বার এই অবস্থা হওয়ার কারণে আমি লেখাপড়া ছেড়ে দিয়ে হোটেলে কাজ করে ওষুধ এবং ঘরের চাল কিন্না সংসার চালাই। আমাদের অনেক কষ্ট হয়। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করলে আমার আব্বাকে সুস্থ করতে পারব।
প্রতিবেশী মজিবর খা জানান, মোকলেস শিকদারের আর্থিক অবস্থা খুব খারাপ। আমরা এলাকাবাসী কিছু কিছু টাকা উঠাইয়া দিয়েছি তার চিকিৎসার জন্য। দুর্ঘটনার পর থেকে পারিবারটি অসহায় হয়ে পড়েছে। তার একটি বড় মেয়ে আসে টাকার অভাবে সে মেয়েটিও বিয়ে দিতে পারছে না।
বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ঢাকা পোস্টকে বলেন, প্রতিবন্ধী মোকলেসকে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাকে সাহায্য সহযোগিতা করা হবে।
মাদারীপুরের আছমত আলী খান সেন্ট্রার হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ সোহেলউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পঙ্গু মোকলেস শিকদারের আর্থিক অবস্থা খুব খারাপ। পিঠের মধ্যে অনেক বড় বড় ঘা হয়েছিল। কিন্তু টাকার অভাবে তিনি ডাক্তার দেখাতে পারেননি। আমি জানতে পেরে তাকে দেখে চিকিৎসক দেখিয়ে ওষুধ কিনে দিয়েছিলাম। আমরা সকলে এগিয়ে আসলে অসহায় লোকটি পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা ঢাকা পোস্টকে বলেন, প্রতিবন্ধী মোকলেসের পরিবার আমাদের কাছে আবেদন করলে আমরা সমাজ সেবা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা মাধ্যমে তাকে সাহায্য করতে পারব।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
