গোবিপ্রবিতে ফার্মেসি বিভাগের হাতে-কলমে রিসার্চ ট্রেনিং অনুষ্ঠিত
রান্নু,গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত আট দিনব্যাপী রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের অফলাইন ট্রেনিং সেশন গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সেশন বিভাগীয় কক্ষ ২০৫ ও নতুন ল্যাবরেটরিতে আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের জন্য থিওরি ও প্র্যাকটিক্যাল মিলিয়ে অ্যানিমেল হ্যান্ডলিং ও ইন ভিভো মেথড বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সেশনে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও প্রোগ্রামের আয়োজক ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রোগ্রামের পরিচালক ও বিভাগের শিক্ষক ডা. মোহাম্মদ আলী খান এবং সার্বিক তত্ত্বাবধানে থেকে সেশন পরিচালনা করেন মোঃ সাকিব আল হাসান রাফি। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য গিফট ও দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়। সেশন শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও ব্যবহারিক অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ল্যাবরেটরি অ্যানিমেল ব্যবস্থাপনা, গবেষণার নৈতিকতা, নিরাপদ পরীক্ষণ পদ্ধতি এবং ইন ভিভো গবেষণার মৌলিক কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবধর্মী ধারণা দিতে গুরুত্ব দেওয়া হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি প্রাণী ব্যবস্থাপনা ও গবেষণার প্রটোকল অনুশীলনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যৎ প্রোজেক্ট, থিসিস ও উচ্চতর গবেষণায় সহায়ক হবে বলে আয়োজকরা মনে করছেন।
বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “স্বল্প খরচে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক জ্ঞান ও হাতে-কলমে দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই রিসার্চ ট্রেনিং আয়োজন করা হয়েছে। অর্থনৈতিক ও ল্যাব-সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী গবেষণায় পিছিয়ে থাকে। অনলাইন ও অফলাইন সমন্বিত এ প্রশিক্ষণ তাদের থিউরি ও প্র্যাকটিক্যালের ঘাটতি পূরণ করে আত্মবিশ্বাস ও উচ্চশিক্ষার প্রস্তুতি জোরদার করে। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।”
প্রোগ্রামের পরিচালক ডা. মোহাম্মদ আলী খান বলেন, “শিক্ষার্থীদের সুবিধা ও বিভাগের স্বার্থে কোনো সম্মানী ছাড়াই এই ট্রেনিং পরিচালনায় সহায়তা করেছি। কোর্সে অ্যানিমেল হ্যান্ডলিং ও গবেষণার নৈতিকতা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা দায়িত্বশীল ও নিরাপদভাবে ইন ভিভো গবেষণা পরিচালনা করতে পারে। প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”
সেশন পরিচালনাকারী মোঃ সাকিব আল হাসান রাফি বলেন, “অফলাইন ট্রেনিংয়ে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ ও শেখার আগ্রহ অত্যন্ত ইতিবাচক। মুখোমুখি কাজের মাধ্যমে তারা দ্রুত দক্ষতা অর্জন করে এবং গবেষণায় আত্মবিশ্বাস পায়। নিয়মিত এমন সেশন হলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।”
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ তাদের গবেষণামুখী চিন্তা ও বাস্তব দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের গবেষণাভিত্তিক উদ্যোগ ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের দক্ষ ও প্রতিযোগিতামূলক গবেষক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
