খারাপ কাজের দিকে ডাকার পরিণতি
ইসলাম ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২
দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, যারা সরাসরি অশ্লীলতা ও জঘন্য খারাপ কাজের সঙ্গে জড়িত; কোরআনের ঘোষণায় তারা জাহান্নামের কঠিন আজাব ভোগ করবে। কিন্তু যারা অশ্লীলতা কিংবা খারাপ কাজের দিকে আহ্বান করে তাদের পরিণতি কী হবে? আবার এসব খারাপ কাজ থেকে বাঁচতে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই বা কী নির্দেশনা দিয়েছেন?
নিজে অশ্লীলতা বা খারাপ কাজের সঙ্গে জড়িত থাকা কিংবা কাউকে খারাপ কাজের দিকে আহ্বান করা; উভয়টিই সমান অপরাধ। আল্লাহ তাআলা তাদের উভয়ের জন্য পরকালে কঠিন শাস্তির কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন-
اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ ؕ وَ اللّٰهُ یَعۡلَمُ وَ اَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ
‘নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন এবং তোমরা জান না।’ (সুরা নুর : আয়াত ১৯)
এ আয়াতে ফাহেশা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এর অর্থ হচ্ছে- নির্লজ্জতা, অশ্লীলতা। আবার কোরআনে জেনা-ব্যভিচারকেও ফাহেশা বা অশ্লীলতা বলে গণ্য করা হয়েছে। শুধু নির্লজ্জতা, ব্যভিচার করাই অশ্লীলতা বা খারাপ কাজ নয় বরং খারাপ কাজ তথা ব্যভিচারের একটি মিথ্যা গুজব ছড়ানোও অশ্লীলতা হিসেবে অভিহিত হবে। আর এর পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা এসব খারাপ কাজের জন্য দুনিয়া ও পরকালে কঠিন শাস্তির কথা বলেছেন।
সুতরাং কোরআনের ঘোষণা অনুযায়ী অশ্লীলতা সম্পর্কে ইসলামের ভূমিকা এবং আল্লাহ তাআলার ইচ্ছার অনুমান করা যেতে পারে যে, কেবল অশ্লীলতার একটি মিথ্যা খবর প্রচার করা আল্লাহর কাছে এত বড় অপরাধ হয় তাহলে চিন্তা করা যায়! যারা দিন-রাত সমাজে বিভিন্ন মাধ্যমে খারাপ খবর কিংবা মিথ্যা খবর প্রচার করে বেড়ায় আবার গুনাহের কাজে দিকে আহ্বান করে তারা আল্লাহর কাছে কত বড় অপরাধী?
সুতরাং যেসব মাধ্যমে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে খারাপ কাজ, অশ্লীলতা ও বেহায়াপনা ছড়ায় এসবও এ আয়াতের নির্দেশনা ও পরিণামের অন্তর্ভূক্ত। তা হোক খবরের কাজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও-টিভি কিংবা সিনেমা। খারাপ কথা ও কাজ যেভাবেই প্রচার হোক না কেন; যারা এর সঙ্গে জড়িত তাদের জন্যই জাহান্নামের শাস্তি অবধারিত।
সুতরাং মুমিন মুসলমানের উচিত, তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণ করা। অন্যায় ও গুনাহের কাজ থেকে বিরত থাকা। অশ্লীলতা ও বেহায়াপনার মতো খবর প্রচার-প্রচারণা থেকে বিরত থাকা জরুরি। কারণ খারাপ কথা-কাজ, অশ্লীলতা ও বেহায়াপনার সঙ্গে নিজে জড়িত হওয়া কিংবা এ খবর প্রচার-প্রসারে জড়িত থাকা সমান অপরাধ। আর এ জন্যই দুনিয়া ও পরকালের আল্লাহর কঠিন শাস্তি ভোগ করতে হবে।
অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বাঁচার দোয়া
দুনিয়ার সব খারাপ কাজ, অশ্লীলতা ও বেহায়াপনা থেকে বাঁচতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা জরুরি। যেভাবে শিখিয়েছেন স্বয়ং নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসের একাধিক বর্ণনায় তা এসেছে-
১. হজরত যিয়াদ ইবনে ইলাক্বাহ রহমাতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি।’
অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)
২. হজরত আবু আহমাদ শাকাল ইবনু হুমাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলল্লাম- আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বল-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِنْ شَرِّ بَصَرِي وَمِنْ شَرِّ لِسَانِي وَمِنْ شَرِّ قَلْبِي وَمِنْ شَرِّ مَنِيِّي
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন বাচারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি ক্বালবি ওয়া মিন শাররি মানিয়্যি।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই। জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। দেহের কামনা-বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই।’ (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ)
মুমিন মুসলমানের উচিত, হাদিসে শেখানো এ দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে দুনিয়ার যাবতীয় অশ্লীলতা ও পর্ণ আসক্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহর সাহায্য পেতে হাদিসের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এ দোয়ার আমল বেশি বেশি করা। আর তাতেই দুনিয়ার যাবতীয় অশ্লীলতা ও পর্ণ আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা মেনে চলার তাওফিক দান করুন। অশ্লীল ও খারাপ কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। তা প্রচার-প্রসার করা থেকেও বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- ইসলামে যে ১৪ নারীর সঙ্গে বিবাহ হারাম!
- আরবি মাসের নাম এবং তার অর্থ
- মদের বোতলে রাখা পানি পানের বিধান কী?
- জেনে নিন কোরআনে চুমু দেয়া কি জায়েজ?
- মোনাজাতে কান্না করলে কি গুনাহ হবে?
- নারীর গোপন ভিডিও বা ছবি নিয়ে ইসলাম যা বলে
- প্রাকৃতিক দুর্যোগে করণীয় আমল
- তালাক বা বিবাহ বিচ্ছেদ
- মদিনা শরিফের ইমাম শায়খ আব্দুল কাদিরের ইন্তেকাল
- দ্বন্দ্বের অবসান, ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা
- মসজিদে নববীর আদর্শ ও আমাদের মসজিদ
- যেভাবে কবর জিয়ারত করবেন
- আজ খুলছে রাসূলুল্লাহ (সা.) রওজা মোবারক
- ঝুলন্ত মসজিদ হবে কাবার পাশে
- শরীরে ট্যাটু আঁকা হারাম
