রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৯

কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

হিফজুর রহমান তুহিন কমলগঞ্জ,প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পেল এক গৌরবের মুহূর্ত।  সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন। বিজয়ের খবরে এলাকায় বইছে উৎসবের আমেজ।
উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের সন্তান আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে ১৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে জয়লাভ করেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। ফলে ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয় নিশ্চিত হয় তাঁর। উল্লেখ্য, তিনি পূর্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে খুশালপুর গ্রামের কৃতি সন্তান মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। এতে ১ লাখ ২০ হাজার ৪৮৫ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন তিনি।
দুই আসনে এমন জোড়া বিজয়ে কমলগঞ্জে উৎসবের আবহ তৈরি হয়েছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণসহ আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে বিভিন্ন এলাকা। স্থানীয়দের মতে, এই বিজয় কমলগঞ্জের উন্নয়ন প্রত্যাশায় নতুন আশার সঞ্চার করেছে।

এই বিভাগের আরো খবর