কামাল হোসেন কালো টাকা সাদা করেছেন: নানক
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১
দেশের প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন কালো টাকা সাদা করেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যায়, তখন জনভিত্তিহীন কিছু মানুষ ষড়যন্ত্র শুরু করে। ড. কামাল হোসেন সাহেবের মতো মানুষ, বার্গম্যানদের মতো মানুষ, তারেক রহমানদের মতো মানুষ জনসমর্থন হারিয়ে এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। যখন বড় বড় কথা বলেন, তখন তারা ভুলে যান এই কামাল হোসেন সাহেবও কালো টাকা সাদা করেছেন।’
মঙ্গলবার (১৩ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক।
পঁচাত্তর পরবর্তী কামাল হোসেনের ভূমিকার সমালোচনা করে নানক বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, দেশে না থাকায় তার কন্যা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা বিদেশে থাকায় বেঁচে যান। তখন তার রক্তের ওপর দাঁড়ানো খুনি মোশতাক-জিয়ার সরকারের এই কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তিনি একটি নিন্দাও জানাননি, এমনকি ওই অবৈধ সরকারের বিরুদ্ধে অনাস্থা দেখানোর মতো সৎ সাহস দেখাননি।’
তিনি বলেন, ‘যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, ষড়যন্ত্র করতে চান, বিরাজনীতিকরণ করতে চান, তাদের আমরা বলতে চাই—বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত সতর্ক আছে। আমরা বলতে চাই, দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতিকে এগিয়ে নিতে যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, সব বাধা ভেঙে চুরমার করে সামনের দিকে আমরা বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাবো।’
সভায় ছাত্রলীগের প্রশংসা করে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সত্তরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের সময়, দেশে হয়ে যাওয়া প্রলয়কারী ঘূর্ণিঝড়ের সময়, বঙ্গবন্ধু নির্বাচনি প্রচারণা বন্ধ করে দুর্গতদের পাশে দাঁড়ানোর উদাহরণ তুলে ধরেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগকে আর্তমানবতার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি।
সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ নিকট অতীতে যেভাবে আমাদের মুগ্ধ করেছে, আমরা প্রত্যাশা করি, সামনের দিনগুলোতেও তারা মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার মধ্য দিয়ে এগিয়ে যাবে। সংগঠনকে শক্তিশালী করবে।’
মানবিক কারণে এবং ঈদুল আজহা উদযাপনের জন্য চলমান কঠোর লকডাউন ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে বলে জানান তিনি।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই কঠিন সময়ে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ধারাবাহিকতাকে সামনে রেখে, বিশেষ করে বন্যার ঘনঘটা শুরু হচ্ছে, এ সময় ছাত্রলীগকে মানুষের পাশে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে জীবন ও জীবিকার প্রয়োজনে লকডাউন শিথিল করা হয়েছে। অতীতে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, লকডাউন যখন শিথিল হচ্ছে তখনও ছাত্রলীগ যাতে তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করে, মানুষকে যাতে ক্ষুধার কষ্ট পেতে না হয়, সেজন্য দুস্থ মানুষদের সহযোগিতা করবে তারা। ছাত্রলীগ সারাদেশে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সকলকে সঙ্গে নিয়ে মানুষকে সচেতন করবে, সহযোগিতা করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু ও শাহাবুদ্দিন ফরাজি।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
