সুষ্ঠু নির্বাচন আয়োজন কতটা প্রস্তুত প্রশাসন
সুমন ইসলাম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার। হাতে রয়েছে তিন মাসের কিছু বেশি সময়। নির্বাচন কমিশন (ইসি) ভোটের আয়োজন করলেও ভোটগ্রহণে মূল ভূমিকা পালন করে প্রশাসন। প্রশ্ন উঠছে—বর্তমান প্রশাসন কি আদৌ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত?
প্রশাসনের গঠন ও অবস্থান বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, ১৫ মাসে প্রশাসন পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। নেতৃত্বে থাকা অনেকে এখনো নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। ফলে প্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
তবে সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের সামনে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। এজন্য যোগ্য, সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। তাদের নিশ্চিত করতে হবে—নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে ভবিষ্যতে শাস্তির মুখে পড়তে হবে না।
একজন সাবেক সচিব বলেন, “ভোট কেমন হবে, তা নির্ভর করছে ডিসি ও ইউএনও পদে কাদের নিয়োগ দেওয়া হচ্ছে তার ওপর। তাদের কমিটমেন্ট, নিরপেক্ষতা এবং নৈতিক দৃঢ়তা নিশ্চিত করতে হবে।”
গত বছরের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের কাঠামোয় বড় পরিবর্তন আসে। অনেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে যান বা ওএসডি হন, ফলে প্রশাসনে অনিশ্চয়তা তৈরি হয়। নতুন করে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে অনেকে চুক্তিভিত্তিক, ফলে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আসেনি।
একজন জনপ্রশাসন বিশেষজ্ঞ বলেন, “প্রশাসনের মনোবল এখনো নড়বড়ে। তাদের মনে ভয় আছে—সরকার বদল হলে তারা বিপদে পড়বেন। এই ভয় না কাটলে ভালো নির্বাচন সম্ভব নয়।”
অন্য এক সাবেক সচিব বলেন, “১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রশাসনের ওপর মানুষের আস্থা ছিল। সেই আস্থা এখন অনুপস্থিত। বর্তমান সরকারের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হলে কঠোর বার্তা দিতে হবে যে, নিরপেক্ষ কর্মকর্তারাই পদায়িত হবেন।”
প্রশাসনের শীর্ষ পর্যায়ে সাম্প্রতিক সময়ে পরিবর্তন আনা হয়েছে। নতুন জনপ্রশাসন সচিব এহছানুল হক দায়িত্ব নিয়েই বলেন, “নির্বাচনকালীন কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দেওয়া আমার দায়িত্ব—এই দায়িত্ব আমি নিলাম।”
রাজনৈতিক দলগুলোর অভিযোগ, প্রশাসনের অনেক কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। বিএনপি, এনসিপি ও জামায়াত সবাই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি—দলীয় অনুগত কর্মকর্তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই নির্বাচন-পূর্ব বদলি ও পদায়নের বিষয়টি তদারকি করবেন। সম্প্রতি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, “নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল আমার তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা প্রয়োজন, তা আমরা করব।”
জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, “এখনো সময় আছে। যদি যোগ্য ও চৌকস কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয় এবং মাঠ প্রশাসনকে উৎসাহিত করা যায়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে—নতুন ডিসি-ইউএনওদেরও এলাকা বুঝতে সময় লাগবে।”
বিশেষজ্ঞদের সার্বিক মত—বর্তমান প্রশাসন এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তবে রাজনৈতিক সদিচ্ছা, যোগ্য পদায়ন ও মনোবল পুনর্গঠনের মাধ্যমে এখনো সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা জাগিয়ে রাখা সম্ভব।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
