রিফান্ড করা হচ্ছে আতিফ আসলামের কনসার্টের টাকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫
নিরাপত্তা শঙ্কার কারণে গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না–বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পাকিস্তানি সংগীত তারকা আতিফ আসলামের ‘মেইন স্টেজ শো’ স্থগিত হওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন হাজারো ভক্ত। তবে ভক্তদের জন্য সুখবর হলো—কনসার্টটি পুরোপুরি বাতিল হচ্ছে না। আতিফ আসলাম নিজেই জানিয়েছেন, পরিবর্তিত সময়ে আবারও ঢাকার মঞ্চে ফিরছেন তিনি। একই সাথে শুরু হয়েছে টিকিটের টাকা ফেরতের (রিফান্ড) প্রক্রিয়া।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক একটি নতুন তারিখে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। যারা ইতিপূর্বে টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—আগের কেনা টিকিটগুলোই নতুন কনসার্টের জন্য বৈধ থাকবে। গায়ক আতিফ আসলাম নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে টিকিট বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
যারা নতুন নির্ধারিত তারিখে কনসার্টে অংশ নিতে পারবেন না বা যারা টাকা ফেরত নিতে আগ্রহী, তাদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী । আজ ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক প্রকাশ করা হবে। সেখানে লগ-ইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একবার রিফান্ড সম্পন্ন হয়ে গেলে সংশ্লিষ্ট টিকিটটি স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটি আর পুনরায় ব্যবহার বা হস্তান্তর করা সম্ভব হবে না।
পরবর্তীতে কনসার্টের চূড়ান্ত নতুন তারিখ ও ভেন্যুর বিস্তারিত তথ্য ভক্তদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। নির্বাচনের পর প্রিয় গায়কের সুরের জাদুতে মেতে ওঠার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ঢাকার আতিফ-ভক্তরা।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
